অল্প সময়ে বানিয়ে নিন টক-ঝাল-মিষ্টি তেঁতুলের শরবত
গরমের ক্লান্তি দূর করতে এক গ্লাস ঠান্ডা শরবতের জুড়ি নেই। আর যদি সেই শরবত হয় টক, ঝাল ও মিষ্টির দারুণ সমন্বয়ে তৈরি তেঁতুলের শরবত, তাহলে তো কথাই নেই! ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে ও কম সময়ে তৈরি করা যায় এই সুস্বাদু পানীয়। স্বাদের ভিন্নতা আর সতেজতার ছোঁয়ায় পরিবারের সবাইকে মুগ্ধ করতে আজই বানিয়ে নিন টক-ঝাল-মিষ্টি তেঁতুলের শরবত। রইলো রেসিপি- আরও পড়ুন গরমে স্বস্তি পেতে পান করুন জিরা পানি উপকরণ তেঁতুল আধা কাপ বিট লবণ আধা চা চামচ কাঁচামরিচ কুঁচি ১ টেবিল চামচ ধনিয়াপাতা কুঁচি স্বাদমতো চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ চিনি স্বাদমতো ঠান্ডা পানি পরিবেশনের জন্য বরফ কুচি আরও পড়ুন পাকা আমের স্মুদি বানাবেন যেভাবে যেভাবে তৈরি করবেন প্রথমে তেঁতুলের বিচিগুলো আলাদা করে নিয়ে একটি পাত্রে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ভেজানো তেঁতুলের সঙ্গে বাকি সব উপকরণ ও ঠান্ডা পানি যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি আরও ১০ মিনিট রেখে দিন যেন সব স্বাদ ভালোভাবে মিশে যায়। তারপর একটি ছাঁকনির সাহায্যে শরবত ছেঁকে অন্য পাত্রে নিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু টক-ঝাল-মিষ্টি তেঁতুলের শরবত। পরিবেশনে
গরমের ক্লান্তি দূর করতে এক গ্লাস ঠান্ডা শরবতের জুড়ি নেই। আর যদি সেই শরবত হয় টক, ঝাল ও মিষ্টির দারুণ সমন্বয়ে তৈরি তেঁতুলের শরবত, তাহলে তো কথাই নেই!
ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে ও কম সময়ে তৈরি করা যায় এই সুস্বাদু পানীয়। স্বাদের ভিন্নতা আর সতেজতার ছোঁয়ায় পরিবারের সবাইকে মুগ্ধ করতে আজই বানিয়ে নিন টক-ঝাল-মিষ্টি তেঁতুলের শরবত। রইলো রেসিপি-

গরমে স্বস্তি পেতে পান করুন জিরা পানি
উপকরণ
- তেঁতুল আধা কাপ
- বিট লবণ আধা চা চামচ
- কাঁচামরিচ কুঁচি ১ টেবিল চামচ
- ধনিয়াপাতা কুঁচি স্বাদমতো
- চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ
- চিনি স্বাদমতো
- ঠান্ডা পানি
- পরিবেশনের জন্য বরফ কুচি

পাকা আমের স্মুদি বানাবেন যেভাবে
যেভাবে তৈরি করবেন
প্রথমে তেঁতুলের বিচিগুলো আলাদা করে নিয়ে একটি পাত্রে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ভেজানো তেঁতুলের সঙ্গে বাকি সব উপকরণ ও ঠান্ডা পানি যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন।
মিশ্রণটি আরও ১০ মিনিট রেখে দিন যেন সব স্বাদ ভালোভাবে মিশে যায়। তারপর একটি ছাঁকনির সাহায্যে শরবত ছেঁকে অন্য পাত্রে নিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু টক-ঝাল-মিষ্টি তেঁতুলের শরবত। পরিবেশনের সময় বরফ কুঁচি যোগ করলে এর স্বাদ ও সতেজতা আরও বেড়ে যাবে।
জেএস
What's Your Reaction?