‘অসহায়-সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম লক্ষ্য’

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে নোয়াখালীর কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বিশেষ বরাদ্দের আওতায় ২২০ জন অসহায় ও দুস্থ নারীর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ফখরুল ইসলামের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে কবিরহাট উপজেলার সাতটি ইউনিয়নের ১৪০ জন, কবিরহাট পৌরসভার ৪০ জন এবং নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ও নেওয়াজপুর ইউনিয়নের ৪০ জনসহ মোট ২২০ জন অসহায় নারীর হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি মানবিক সহায়তা কার্যক্রমে সবাইকে পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএ

‘অসহায়-সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম লক্ষ্য’
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে নোয়াখালীর কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বিশেষ বরাদ্দের আওতায় ২২০ জন অসহায় ও দুস্থ নারীর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ফখরুল ইসলামের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে কবিরহাট উপজেলার সাতটি ইউনিয়নের ১৪০ জন, কবিরহাট পৌরসভার ৪০ জন এবং নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ও নেওয়াজপুর ইউনিয়নের ৪০ জনসহ মোট ২২০ জন অসহায় নারীর হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি মানবিক সহায়তা কার্যক্রমে সবাইকে পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজ মঞ্জু, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সহায়তাপ্রাপ্ত নারীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow