অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সহোদরের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২ জুলাই) বড় ভাইয়ের গুরুতর অসুস্থতার খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মেজো ভাই। সেই শোক কাটতে না কাটতেই হাসপাতালে চিকিৎসাধীন বড় ভাইও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) বড় ভাই মিজানুর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতির খবর বাড়িতে পৌঁছালে মেজভাই মুজিবুর রহমান গভীরভাবে মানসিক আঘাত পান এবং হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন। পরে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্যরা যখন তার মৃত্যুতে শোকাহত, ঠিক কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বড়ভাই মিজানুর রহমানও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয় বাসিন্দা রায়হান শরিফ বলেন, একই দিনে একটি পরিবারের দুই সহোদরকে চিরদিনের মতো হারানোর এই মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা আমাদের এলাকায় অত্যন্ত বি

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও
কক্সবাজারের মাতামুহুরি উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সহোদরের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২ জুলাই) বড় ভাইয়ের গুরুতর অসুস্থতার খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মেজো ভাই। সেই শোক কাটতে না কাটতেই হাসপাতালে চিকিৎসাধীন বড় ভাইও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) বড় ভাই মিজানুর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতির খবর বাড়িতে পৌঁছালে মেজভাই মুজিবুর রহমান গভীরভাবে মানসিক আঘাত পান এবং হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন। পরে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্যরা যখন তার মৃত্যুতে শোকাহত, ঠিক কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বড়ভাই মিজানুর রহমানও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয় বাসিন্দা রায়হান শরিফ বলেন, একই দিনে একটি পরিবারের দুই সহোদরকে চিরদিনের মতো হারানোর এই মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা আমাদের এলাকায় অত্যন্ত বিরল। দুটি জানাজা ও দাফনের এই দৃশ্য পুরো এলাকার বাতাসকে ভারী করে তুলেছে। চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ দাশ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি দুই সহোদরের স্বাভাবিক মৃত্যু হয়েছে।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow