অসুস্থ বিএনপি নেতা ভিপি হানিফকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচনি প্রচারণা শেষে বাসায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. হানিফ। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বেডে শুয়ে তিনি দেশবাসীর কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। জানা গেছে, গত ২২ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে ১৭ নম্বর আসনে তারেক রহমানের নির্বাচনি প্রচারণা শেষ করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি। সম্প্রতি, তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সব ধরনের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় মন্ত্রী অসুস্থ হানিফের পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ভিপি হানিফ ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। নিজের রাজনৈতিক জীবনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত

অসুস্থ বিএনপি নেতা ভিপি হানিফকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচনি প্রচারণা শেষে বাসায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. হানিফ। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বেডে শুয়ে তিনি দেশবাসীর কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

জানা গেছে, গত ২২ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে ১৭ নম্বর আসনে তারেক রহমানের নির্বাচনি প্রচারণা শেষ করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

সম্প্রতি, তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

পরিদর্শনকালে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সব ধরনের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় মন্ত্রী অসুস্থ হানিফের পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ভিপি হানিফ ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। নিজের রাজনৈতিক জীবনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, 'সারা জীবন রাজনীতি করেছি, ১৭ বছর নির্যাতনের মধ্যে থেকেছি। আজ দল ভালো অবস্থানে—এই সময়টায় আনন্দ করার কথা ছিল। কিন্তু আমার সেই আনন্দ যেন হঠাৎ করেই থেমে গেছে।'

তিনি আরও বলেন, আমার রাজনীতির জীবনে কারও সঙ্গে কখনো বিরোধ সৃষ্টি হয়নি। সবাই আমার আপনজন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবার মানুষের পাশে দাঁড়াতে পারি। মানুষের সেবা করতে পারি।

হাসপাতালের নিঃশব্দ কক্ষে তার এই আবেগঘন আহ্বান যেন ছুঁয়ে যায় উপস্থিত সবার হৃদয়। রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow