অস্কারের দৌড়ে এগিয়ে জেসি বাকলি

পুরস্কার মৌসুম শুরুর পর থেকেই আলোচনায় জেসি বাকলি। ক্লোয়ি ঝাওয়ের সিনেমা ‘হ্যামনেট’-এ অভিনয় করে গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিটিকস চয়েজ আর সবশেষ অ্যাক্টর অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী হয়েছেন; বাকি আছে কেবল অস্কার। তবে পুরস্কারে তার ফর্ম দেখে সমালোচকরা মনে করছেন, অস্কারে সেরা অভিনেত্রী হওয়াটা জেসির জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। অ্যাক্টর অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করতে গিয়ে জেসি বলেন, ‘এই শিল্পী সমাজের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’ এ সময় মঞ্চে দাঁড়িয়ে তিনি তার সহঅভিনেত্রী এমিলি ওয়াটসনকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দুই দশকের বেশি সময় ধরে সিনেমা ও মঞ্চে কাজ করছেন জেসি। শুধু অভিনয় নয়, গানেও তিনি দক্ষ। ২০০১ সালে প্রায় ৪০ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে রয়্যাল আইরিশ একাডেমি অব মিউজিকের ‘হাই অ্যাচিভার’ অ্যাওয়ার্ড পান। ১৭ বছর বয়সে বিবিসির ‘আই উড ডু এনিথিং’ প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পান তিনি। এরপর ভর্তি হন লন্ডনের রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে। অভিনয়ে স্নাতক শেষ করে যুক্ত হন টিভি সিরিজে। ‘ট্যাবু’, ‘ফার্গো’, ‘চেরনোবিল’-এর মতো সিরিজে তাকে দেখা গেছে, মঞ্চে জুড লর সঙ্গ

অস্কারের দৌড়ে এগিয়ে জেসি বাকলি

পুরস্কার মৌসুম শুরুর পর থেকেই আলোচনায় জেসি বাকলি। ক্লোয়ি ঝাওয়ের সিনেমা ‘হ্যামনেট’-এ অভিনয় করে গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিটিকস চয়েজ আর সবশেষ অ্যাক্টর অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী হয়েছেন; বাকি আছে কেবল অস্কার। তবে পুরস্কারে তার ফর্ম দেখে সমালোচকরা মনে করছেন, অস্কারে সেরা অভিনেত্রী হওয়াটা জেসির জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। অ্যাক্টর অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করতে গিয়ে জেসি বলেন, ‘এই শিল্পী সমাজের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’ এ সময় মঞ্চে দাঁড়িয়ে তিনি তার সহঅভিনেত্রী এমিলি ওয়াটসনকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

দুই দশকের বেশি সময় ধরে সিনেমা ও মঞ্চে কাজ করছেন জেসি। শুধু অভিনয় নয়, গানেও তিনি দক্ষ। ২০০১ সালে প্রায় ৪০ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে রয়্যাল আইরিশ একাডেমি অব মিউজিকের ‘হাই অ্যাচিভার’ অ্যাওয়ার্ড পান। ১৭ বছর বয়সে বিবিসির ‘আই উড ডু এনিথিং’ প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পান তিনি। এরপর ভর্তি হন লন্ডনের রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে। অভিনয়ে স্নাতক শেষ করে যুক্ত হন টিভি সিরিজে। ‘ট্যাবু’, ‘ফার্গো’, ‘চেরনোবিল’-এর মতো সিরিজে তাকে দেখা গেছে, মঞ্চে জুড লর সঙ্গে করেছেন ‘হেনরি দ্য ফিফথ’। ২০২২ সালে ‘জেসি দ্য লস্ট ডটার’ সিনেমার জন্য অস্কারে মনোনীত হয়েছিলেন। তখন অবশ্য এখনকার মতো বৈশ্বিক তারকা হয়ে ওঠেননি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow