অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

নকআউট পর্ব নিশ্চিতের লক্ষ্যে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ডালাসে অনুষ্ঠিতব্য ম্যাচের শুরুর একাদশে একটি পরিবর্তন এনেছে আলবিসেলেস্তিরা। পরিবর্তন অবশ্য অনুমেয়ই ছিল। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দেওয়া হয়েছে।  তার জায়গায় শুরু থেকেই খেলবেন নাহুয়েল মলিনা। লাউতারো মার্টিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজ শুরুর একাদশে সুযোগ পেতে পারেন বলে আলোচনা থাকলেও ম্যাচ ফিটনেসে কিছুটা পিছিয়ে থাকায় আপাতত লাউতারোর ওপরই আস্থা রাখছেন স্ক্যালোনি।    আর্জেন্টিনার একাদশ  গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ  রক্ষণভাগ : নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা। মধ্যমাঠ : রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা।  আক্রমণভাগ : লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

নকআউট পর্ব নিশ্চিতের লক্ষ্যে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ডালাসে অনুষ্ঠিতব্য ম্যাচের শুরুর একাদশে একটি পরিবর্তন এনেছে আলবিসেলেস্তিরা। পরিবর্তন অবশ্য অনুমেয়ই ছিল। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দেওয়া হয়েছে।  তার জায়গায় শুরু থেকেই খেলবেন নাহুয়েল মলিনা।

লাউতারো মার্টিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজ শুরুর একাদশে সুযোগ পেতে পারেন বলে আলোচনা থাকলেও ম্যাচ ফিটনেসে কিছুটা পিছিয়ে থাকায় আপাতত লাউতারোর ওপরই আস্থা রাখছেন স্ক্যালোনি। 
 
আর্জেন্টিনার একাদশ 

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ 

রক্ষণভাগ : নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা।

মধ্যমাঠ : রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা। 

আক্রমণভাগ : লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow