অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

অস্ট্রিয়ার বিপক্ষে ১–০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন। শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে শুরু থেকেই একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না লা রোজারা। অবশেষে ম্যাচের ম্যাচের ৩৬ মিনিটে বাম দিক থেকে মার্ক কুকুরেয়ার বাড়ানো চমৎকার পাস পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন মিকেল ওইয়ারসাবাল। তার নিখুঁত শটেই পরাস্ত হন শ্লাগার। সেইসঙ্গে এগিয়ে থেকেই ম্যাচের প্রথমার্ধ শেষ করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।  লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি হয়েছে স্পেন ও অস্ট্রিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিচ্ছে দুই দল। তবে সুযোগ সৃষ্টি এবং বলের নিয়ন্ত্রণ—দুই ক্ষেত্রেই স্পষ্ট আধিপত্য স্পেনের। প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি। যদিও এরই মধ্যে জাল খুঁজে পেয়েছিলেন মার্ক কুকুরেয়া। কর্নার থেকে আসা বল জোরালো শটে জালে পাঠিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল হওয়ার সঙ্গে সঙ্গেই বাঁশি বাজান রেফারি। রেফারির মতে, কর্নারের সময় স্পেনের এক খেলোয়াড় অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন। সেই কারণেই গোলটি ব

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

অস্ট্রিয়ার বিপক্ষে ১–০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন। শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে শুরু থেকেই একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না লা রোজারা। অবশেষে ম্যাচের ম্যাচের ৩৬ মিনিটে বাম দিক থেকে মার্ক কুকুরেয়ার বাড়ানো চমৎকার পাস পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন মিকেল ওইয়ারসাবাল। তার নিখুঁত শটেই পরাস্ত হন শ্লাগার। সেইসঙ্গে এগিয়ে থেকেই ম্যাচের প্রথমার্ধ শেষ করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 

লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি হয়েছে স্পেন ও অস্ট্রিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিচ্ছে দুই দল। তবে সুযোগ সৃষ্টি এবং বলের নিয়ন্ত্রণ—দুই ক্ষেত্রেই স্পষ্ট আধিপত্য স্পেনের।

প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি। যদিও এরই মধ্যে জাল খুঁজে পেয়েছিলেন মার্ক কুকুরেয়া। কর্নার থেকে আসা বল জোরালো শটে জালে পাঠিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল হওয়ার সঙ্গে সঙ্গেই বাঁশি বাজান রেফারি।

রেফারির মতে, কর্নারের সময় স্পেনের এক খেলোয়াড় অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন। সেই কারণেই গোলটি বাতিল করা হয়। সিদ্ধান্তটি নিয়ে বিতর্কের অবকাশ থাকলেও মাঠের সিদ্ধান্ত বদলায়নি।

তবে বারবার আক্রমণে গিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি পেয়েছে স্পেন। ম্যাচের ৩৬তম মিনিটে বাম দিক থেকে মার্ক কুকুরেয়ার বাড়ানো চমৎকার পাস পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন মিকেল ওইয়ারসাবাল। তার নিখুঁত শটে পরাস্ত হন শ্লাগার।

ওইয়ারসাবালের গোলে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে স্পেন। বিরতির পরও নিশ্চই ব্যবধান করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন। অন্যদিকে, অস্ট্রিয়ার টার্গেট ম্যাচে ফেরার। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow