অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বাংলাদেশ বন্দনা- ‘টাইগাররা নখদন্তহীন নয়’

ডারউইনে হাসান-তামিমদের অসাধারণ পারফরম্যান্সে রীতিমতো নাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। যার ফলে দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে বাংলাদেশ। আর তাতেই টাইগারদের বন্দনায় মেতেছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে হাসান মাহমুদের ৬ উইকেটের কীর্তির পর ব্যাট হাতে ঝলমলে পারফরম্যান্স তানজিদ-শান্তদের। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ। এ ছাড়া মুমিনুল-শান্তর জোড়া ফিফটিতে রানের চাকাও সচল থেকেছে।  প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে দেড়শ ছাড়িয়েছে টাইগারদের লিড। ৬ উইকেট হারিয়ে ৩৫১ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ, লিড বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ রানের। তৃতীয় দিনে আগামীকাল লিড আরও বড় করতে চাইবে সফরকারীরা। বাংলাদেশের হাসান-তানজিদদের প্রশংসা করছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী অ্যাডাম গিলক্রিস্ট থেকে শুরু করে ডেভিড ওয়ার্নাররাও। এমনকী দেশটির গণমাধ্যমেও বাংলাদেশের দারুণ লড়াইয়ের চিত্র তুলে ধরা হচ্ছে।  ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ক্রিকেট ডটকম ডট এইউতে এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেল

অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বাংলাদেশ বন্দনা- ‘টাইগাররা নখদন্তহীন নয়’

ডারউইনে হাসান-তামিমদের অসাধারণ পারফরম্যান্সে রীতিমতো নাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। যার ফলে দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে বাংলাদেশ। আর তাতেই টাইগারদের বন্দনায় মেতেছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে হাসান মাহমুদের ৬ উইকেটের কীর্তির পর ব্যাট হাতে ঝলমলে পারফরম্যান্স তানজিদ-শান্তদের। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ। এ ছাড়া মুমিনুল-শান্তর জোড়া ফিফটিতে রানের চাকাও সচল থেকেছে। 

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে দেড়শ ছাড়িয়েছে টাইগারদের লিড। ৬ উইকেট হারিয়ে ৩৫১ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ, লিড বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ রানের। তৃতীয় দিনে আগামীকাল লিড আরও বড় করতে চাইবে সফরকারীরা। বাংলাদেশের হাসান-তানজিদদের প্রশংসা করছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী অ্যাডাম গিলক্রিস্ট থেকে শুরু করে ডেভিড ওয়ার্নাররাও। এমনকী দেশটির গণমাধ্যমেও বাংলাদেশের দারুণ লড়াইয়ের চিত্র তুলে ধরা হচ্ছে। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ক্রিকেট ডটকম ডট এইউতে এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে , এই ‘টাইগার’রা মোটেও ‘নখদন্তহীন’ নয়। এমনকী তারা আরও বলছে, বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, তারা সত্যিকারের হুমকি। 

এ ছাড়া সিডনি মর্নিং হেরাল্ডের এক বিশ্লেষণে বলা হয়েছে, ভুল করে হার না মানা এক দলের (বাংলাদেশ) কাছে টেস্ট ব্যাটিংয়ের পাঠ নিলো অস্ট্রেলিয়া। যেখানে বলা হয়েছে, যে দলকে একসময় নিজেদের ভুল থেকে শেখার সুযোগ না পাওয়া বা হারের আগেই হার মেনে নেওয়া এক নবিশ দল হিসেবে ধরে নেওয়া হতো, তারাই এবার অস্ট্রেলিয়াকে টেস্ট ক্রিকেটের আসল পাঠ বুঝিয়ে দিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow