অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগমুহূর্তে বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার। মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে বুধবার থেকে শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৮৭ ম্যাচ খেলেছেন সৌম্য। তার সংগ্রহে রয়েছে ১,৪৬২ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে অধিনায়ক হিসেবে রয়েছেন লিটন কুমার দাস। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তাওহিদ হৃদয়। বাংলাদেশ দল লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গফ্ফার সাকলাইন এবং সৌম্য সরকার।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow