অস্ট্রেলিয়ার সিরিজের আগে লিটন-রানার চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত

আগামী মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ৩১ জুলাই রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। এর আগে দলের দুই বড় অস্ত্র লিটন কুমার দাস ও নাহিদ রানার চোট নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। দুজনের ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও অস্ট্রেলিয়ায় তাদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজের আগে জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। টেস্ট না খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেছেন নাহিদ রানা। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেই চোটে পড়েন তিনি। ফলে সফরের শেষ ম্যাচ খেলতে পারেননি এই পেসার। দেশে ফেরার পর গতকাল (বৃহস্পতিবার) রানার স্ক্যান করানো হয়েছে। এখনো রিপোর্ট পাওয়া যায়নি। অন্যদিকে দেশে একাধিক স্ক্যানে কিছু ধরা না পড়লেও সুস্থ হননি লিটন। পরে সিঙ্গাপুরে তার স্ক্যান করানো হয়েছে বৃহস্পতিবার। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, আগামীকাল জানা যাবে নাহিদ রানা ও লিটন কুমার দাসের অস্ট্রেলিয়া সিরিজের ভাগ্য! সাম্প্রতিক সময়ে লিটন ও নাহিদ রানা দুজনই টেস্ট দলের অন্যতম বড় অস্ত্র। পাকিস্তানের বিপক্ষে গত মে মাসে সিলেটে দুর্দান্ত এক সেঞ্

অস্ট্রেলিয়ার সিরিজের আগে লিটন-রানার চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত

আগামী মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ৩১ জুলাই রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। এর আগে দলের দুই বড় অস্ত্র লিটন কুমার দাস ও নাহিদ রানার চোট নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। দুজনের ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও অস্ট্রেলিয়ায় তাদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়া সিরিজের আগে জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। টেস্ট না খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেছেন নাহিদ রানা। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেই চোটে পড়েন তিনি। ফলে সফরের শেষ ম্যাচ খেলতে পারেননি এই পেসার। দেশে ফেরার পর গতকাল (বৃহস্পতিবার) রানার স্ক্যান করানো হয়েছে। এখনো রিপোর্ট পাওয়া যায়নি। অন্যদিকে দেশে একাধিক স্ক্যানে কিছু ধরা না পড়লেও সুস্থ হননি লিটন। পরে সিঙ্গাপুরে তার স্ক্যান করানো হয়েছে বৃহস্পতিবার।

বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, আগামীকাল জানা যাবে নাহিদ রানা ও লিটন কুমার দাসের অস্ট্রেলিয়া সিরিজের ভাগ্য! সাম্প্রতিক সময়ে লিটন ও নাহিদ রানা দুজনই টেস্ট দলের অন্যতম বড় অস্ত্র। পাকিস্তানের বিপক্ষে গত মে মাসে সিলেটে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন লিটন। সবশেষ ১০ ইনিংসে তিন ফিফটির সঙ্গে ২ সেঞ্চুরি আছে তার। আর শেষ ১০ ইনিংসে রানার শিকার ২০ উইকেট। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেশিরভাগ টেস্ট জয়েই অবদান আছে এই দুজনের।

অস্ট্রেলিয়ার মাটিতে সচারচর টেস্ট খেলার সুযোগ পায় না বাংলাদেশ। তবে এই দফায় ২ ম্যাচ খেলার সুযোগ পেলেও দলের সবচেয়ে বড় দুই অস্ত্রকেই হারানো শঙ্কা এখন ঘুরে বেড়াচ্ছে। চিন্তা থাকলেও সেটা অবশ্য প্রকাশ করতে চাইলেন না অধিনায়ক শান্ত, বললেন ফিজিওরা বিষয়টি দেখভাল করছেন।

শান্ত বলেন, ‘এগুলো আসলে ফিজিও, ট্রেইনার এবং ম্যানেজমেন্ট গ্রুপ থেকে ওরা ডিসিশন নিবে এবং ওরা ওইভাবে ম্যানেজ করতেছে। এর বাইরে আর বেশি কিছু না।’

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের প্রথম টেস্ট। সিরিজের শেষ টেস্ট হবে ২২ আগস্ট ম্যাকয়ে।

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow