অস্ট্রেলিয়া আর ব্যাটিংয়ে নামতে পারবে না, বাংলাদেশের জয়ের লক্ষ্য কত?

বেলা ২টা ৩৮ মিনিটে বৃষ্টি শুরু হয় মিরপুরে। বৃষ্টির কারণে ওভার কাটা শুরু হয়েছে বিকেল ৩টা ৩৪ মিনিট থেকেই। এরপর বৃষ্টি থেমেছে, প্রস্তুত হয়েছে মাঠ। ৪টা ৪৫ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে জানালেন, অস্ট্রেলিয়া আর ব্যাটিংয়ে নামতে পারবে না। বাংলাদেশের জন্য নির্ধারণ করা হয়েছে জয়ের লক্ষ্য। শেরে বাংলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিততে ৪২ ওভারে ১৯২ রান করতে হবে বাংলাদেশকে। নতুন করে বৃষ্টি শুরু হলে লক্ষ্য পরিবর্তন হতে পারে। বৃষ্টি নামার আগে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান। অজিদের শেষ ভরসা মার্নাস লাবুশানে ব্যাটিংয়ে ছিলেন ৫৫ রানে। এর আগে এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ইনিংসের তৃতীয় বলে তাসকিন আহমেদের ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজুর রহমান দেন জোড়া ধাক্কা। একে একে তুলে নেন কুপার কোলোনি এবং ম্যাট রেনশোর উইকেট। দুইটি উইকেটেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর

অস্ট্রেলিয়া আর ব্যাটিংয়ে নামতে পারবে না, বাংলাদেশের জয়ের লক্ষ্য কত?

বেলা ২টা ৩৮ মিনিটে বৃষ্টি শুরু হয় মিরপুরে। বৃষ্টির কারণে ওভার কাটা শুরু হয়েছে বিকেল ৩টা ৩৪ মিনিট থেকেই। এরপর বৃষ্টি থেমেছে, প্রস্তুত হয়েছে মাঠ। ৪টা ৪৫ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে জানালেন, অস্ট্রেলিয়া আর ব্যাটিংয়ে নামতে পারবে না। বাংলাদেশের জন্য নির্ধারণ করা হয়েছে জয়ের লক্ষ্য।

শেরে বাংলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিততে ৪২ ওভারে ১৯২ রান করতে হবে বাংলাদেশকে। নতুন করে বৃষ্টি শুরু হলে লক্ষ্য পরিবর্তন হতে পারে।

বৃষ্টি নামার আগে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান। অজিদের শেষ ভরসা মার্নাস লাবুশানে ব্যাটিংয়ে ছিলেন ৫৫ রানে।

এর আগে এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ইনিংসের তৃতীয় বলে তাসকিন আহমেদের ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজুর রহমান দেন জোড়া ধাক্কা। একে একে তুলে নেন কুপার কোলোনি এবং ম্যাট রেনশোর উইকেট।

দুইটি উইকেটেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে, সেটাও আসে নো বল থেকে।

২৫ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরে শর্টপিচ ডেলিভারি স্কয়ার কাট করতে গিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। সেটা চলে যায় ফিল্ডার নাজমুল হোসেন শান্তর হাতে। ফেরার আগে ১৭ বলে ১৩ রান করেন ক্যারি। এরপর ৭৫ থেকে ৮১, ৬ রানের ব্যবধানে ২ উইকেট তুলে নেন তানভীর ইসলাম।

৮১ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে সপ্তম উইকেটে মার্নাস লাবুশেন আর জাভিয়ের বার্টলেট গড়েন শতরানের জুটি। কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে জোড়া শিকারের ওভারে জুটি ভাঙেন তাসকিন। ৪৮ বলে ৫২ রান করা বার্টলেটকে বোল্ড করেন এই পেসার।

এর কিছুক্ষণ পরই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামতে পারেনি।

এমএমআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow