অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের নাজমুল হুসাইন

বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যম জাগোনিউজ২৪.কম-এর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হুসাইন। একই সঙ্গে আরও ছয় সাংবাদিক শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের দেওয়া এই পুরস্কার পেয়েছেন। শনিবার (৬ জুন) রাজধানীর গুলশানে এমসিসিআই কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং অনুষ্ঠানে আগত অতিথিরা বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন। দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। জাগো নিউজে প্রকাশিত ‘ভারতে খাদ্যপণ্য রপ্তানিতে পাড়ি দিতে হচ্ছে হাজার কিলোমিটার বেশি পথ’; ‘ভারতে রপ্তানি: পণ্য আটকা পড়লে ডেমারেজ গুনতেই চলে যায় কয়েক চালানের লাভ’ ও ‘প্রতিবন্ধকতায় ঢাকা পড়ছে খাদ্যপণ্য রপ্তানির সম্ভাবনা’ শিরোনামের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য নাজমুল হুসাইন এই পুরস্কার পেয়েছেন। এর আগে নাজমুল হুসাইন এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ও লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া তিনি এলডিডি

অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের নাজমুল হুসাইন

বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যম জাগোনিউজ২৪.কম-এর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হুসাইন। একই সঙ্গে আরও ছয় সাংবাদিক শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের দেওয়া এই পুরস্কার পেয়েছেন।

শনিবার (৬ জুন) রাজধানীর গুলশানে এমসিসিআই কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং অনুষ্ঠানে আগত অতিথিরা বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন।

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। জাগো নিউজে প্রকাশিত ‘ভারতে খাদ্যপণ্য রপ্তানিতে পাড়ি দিতে হচ্ছে হাজার কিলোমিটার বেশি পথ’; ‘ভারতে রপ্তানি: পণ্য আটকা পড়লে ডেমারেজ গুনতেই চলে যায় কয়েক চালানের লাভ’ ও ‘প্রতিবন্ধকতায় ঢাকা পড়ছে খাদ্যপণ্য রপ্তানির সম্ভাবনা’ শিরোনামের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য নাজমুল হুসাইন এই পুরস্কার পেয়েছেন।

এর আগে নাজমুল হুসাইন এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ও লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া তিনি এলডিডিপি জার্নালিস্ট ফেলোশিপ পেয়েছেন।

আরও পড়ুন
বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক 
ভারতে খাদ্যপণ্য রপ্তানিতে পাড়ি দিতে হচ্ছে হাজার কিলোমিটার বেশি পথ 
পণ্য আটকা পড়লে ডেমারেজ গুনতেই চলে যায় কয়েক চালানের লাভ 
প্রতিবন্ধকতায় ঢাকা পড়ছে খাদ্যপণ্য রপ্তানির সম্ভাবনা 

ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে স্নাতক করা নাজমুল হুসাইন দৈনিক বণিক বার্তা, শেয়ার বিজ ও বাংলাদেশের খবরে কাজ করেছেন। ২০২০ সালে তিনি জাগো নিউজে যুক্ত হন। বর্তমানে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

এ বছর প্রিন্ট বিভাগে এই পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের সুকান্ত হালদার, দ্য ডেইলি সানের রফিকুল ইসলাম এবং এম মুনির হোসেন। টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর দেলোয়ার হোসেন দোলন ও একাত্তর টিভির রাকিব হোসেন। অনলাইন বিভাগে পুরস্কার পেয়েছেন জাগো নিউজের নাজমুল হুসাইন ও একুশে পত্রিকা ডটকমের শরিফুল রুকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। আরও উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।

jagonews24.com

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতে অবদান রাখা সাংবাদিকদের সম্মাননা জানাতে প্রথমবারের মতো বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড প্রবর্তন করে দেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। এই উদ্যোগের মাধ্যমে ২০২৫ সালে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন বিভাগে প্রকাশিত বিশেষ প্রতিবেদনের ভিত্তিতে তিন সদস্যের জুরিবোর্ডের মূল্যায়নের মাধ্যমে সেরা সাত সাংবাদিককে নির্বাচিত করা হয়।

জুরিবোর্ডের সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার খুরশিদ আহমেদ ফরহাদ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আউটরিচ ও কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ দেওয়া হবে বলে জানিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।

ইএইচটি/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow