অ্যাটলির সিনেমায় প্রথমবার একসঙ্গে আল্লু-দীপিকা
হিন্দি ও দক্ষিণী সিনেমার জগত যেন একসঙ্গে কাঁপতে চলেছে। ভারতের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি তার নতুন মেগা প্রজেক্টে একত্র করেছেন দুই ইন্ডাস্ট্রির দুই স্টাইলিশ সুপারস্টার আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোনকে। এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-উত্তেজনা। প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণের ‘স্টাইল আইকন’ ও বলিউডের গ্ল্যামার কুইন—যা ঘিরে সিনেপ্রেমীদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আবেগ, অ্যাকশন ও দর্শনের মিশ্রণে বৃহৎ পরিসরে বিনোদনমূলক সিনেমা তৈরির জন্য অ্যাটলি কুমারের জুড়ি মেলা ভার। তার আসন্ন সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। সিনেমা ভুবনের দুই ক্যারিশম্যাটিক তারকা আল্লু ও দীপিকার সঙ্গে অ্যাটলির যুক্ত হওয়া মানে, সেটি ধুমধাড়াক্কা সিনেমাটিক ইভেন্টগুলোর মধ্যে একটি হবে। অ্যাটলির ও আল্লু-দীপিকা জুটিতে সত্যিকার অর্থেই পরিপূর্ণ একটি প্যান-ইন্ডিয়ান সিনেমা হতে যাচ্ছে। পুষ্পাখ্যাত আল্লু অর্জুনের জনপ্রিয়তা তেলুগু ইন্ডাস্ট্রি ছাড়িয়ে বিশ্বব্যাপী। অন্যদিকে দীপিকা পাড়ুকোনেও বিশ্বব্যাপী হিন্দি সিনেমার সবচেয়ে স্বীকৃত মুখগুলোর একটি। নত
হিন্দি ও দক্ষিণী সিনেমার জগত যেন একসঙ্গে কাঁপতে চলেছে। ভারতের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি তার নতুন মেগা প্রজেক্টে একত্র করেছেন দুই ইন্ডাস্ট্রির দুই স্টাইলিশ সুপারস্টার আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোনকে। এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-উত্তেজনা। প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণের ‘স্টাইল আইকন’ ও বলিউডের গ্ল্যামার কুইন—যা ঘিরে সিনেপ্রেমীদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আবেগ, অ্যাকশন ও দর্শনের মিশ্রণে বৃহৎ পরিসরে বিনোদনমূলক সিনেমা তৈরির জন্য অ্যাটলি কুমারের জুড়ি মেলা ভার। তার আসন্ন সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। সিনেমা ভুবনের দুই ক্যারিশম্যাটিক তারকা আল্লু ও দীপিকার সঙ্গে অ্যাটলির যুক্ত হওয়া মানে, সেটি ধুমধাড়াক্কা সিনেমাটিক ইভেন্টগুলোর মধ্যে একটি হবে।
অ্যাটলির ও আল্লু-দীপিকা জুটিতে সত্যিকার অর্থেই পরিপূর্ণ একটি প্যান-ইন্ডিয়ান সিনেমা হতে যাচ্ছে। পুষ্পাখ্যাত আল্লু অর্জুনের জনপ্রিয়তা তেলুগু ইন্ডাস্ট্রি ছাড়িয়ে বিশ্বব্যাপী। অন্যদিকে দীপিকা পাড়ুকোনেও বিশ্বব্যাপী হিন্দি সিনেমার সবচেয়ে স্বীকৃত মুখগুলোর একটি।
নতুন এই সিনেমা নিয়ে চারপাশে গুঞ্জনের সবচেয়ে বড় কারণ হলো, এটি একেবারে নতুন অনস্ক্রিন জুটি। আল্লু ও দীপিকা দুজনই নিজেদের অভিনয়ে সব সময় স্বতন্ত্রতা বজায় রাখেন। দীপিকা পাড়ুকোন ওম শান্তি ওম-এ শান্তিপ্রিয়া, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-তে নয়না এবং চেন্নাই এক্সপ্রেস-এ অবিস্মরণীয় মীনাম্মার মতো আইকনিক চরিত্রে অভিনয় করেছেন।
অন্যদিকে, আল্লু অর্জুন পুষ্পা ফ্র্যাঞ্চাইজিতে পুষ্পা রাজের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বড় এক চরিত্র হয়ে ওঠেন। তাই এ ধরনের আইকনিক চরিত্রের জন্য পরিচিত দুই অভিনেতাকে একসঙ্গে কাজ করতে দেখা স্বাভাবিকভাবেই প্রত্যাশা বাড়িয়ে তোলে।
এছাড়া আল্লু অর্জুনকে সিনে ইন্ডাস্ট্রির সেরা নৃত্যশিল্পী হিসেবেই বিবেচনা করা হয়। বিভিন্ন সিনেমায় তার সিগনেচার মুভগুলো ভাইরাল হয়ে ওঠে। দীপিকা পাড়ুকোনেও ‘বেশরম রঙ’, ‘বালাম পিচকারি’সহ কিছু স্মরণীয় গানে অনবদ্য পারফর্ম করেন। তাই দর্শক-ভক্তরা এই জুটি একসাথে কেমন নাচবে, তা দেখার জন্য আগ্রহী।
What's Your Reaction?