আইআইইউসির ব্যবসা প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসা প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা সম্প্রতি চট্টগ্রামের আজিম গ্রুপের ওভেন ডিভিশন পরিদর্শন করেছেন। বিশ্ববিদ্যালয়ের এইচআর ক্লাব এ ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন করে। ট্যুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. নেজামুল হক, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল্লাহিল মামুন, প্রক্টর অধ্যাপক মোস্তফা মনির চৌধুরী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসেন ভূঁইয়া, আবদুল্লাহ মোহাম্মদ আহসানুল মামুন, মো. মাহমুদুল ইসলাম এবং ড. আবুল কালাম আজাদ অংশ নেন। আজিম গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক অনুপ বরণ দাশ, মহাব্যবস্থাপক (উৎপাদন ও প্রকৌশল) ফজলুল করিম, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও কমপ্লায়েন্স) কামরুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও কমপ্লায়েন্স) শহিদুল কবির এবং বিভাগীয় প্রধান (তথ্যপ্রযুক্তি) মতিউর রহমান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক ফারহান আজিম। আরও পড়ুন কার্যকর বাজেট বাস্তবায়নের বিকল্প নেই: আইআইইউসি উপাচার্য আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসেন ভূঁইয়া। তিনি বল
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসা প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা সম্প্রতি চট্টগ্রামের আজিম গ্রুপের ওভেন ডিভিশন পরিদর্শন করেছেন। বিশ্ববিদ্যালয়ের এইচআর ক্লাব এ ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন করে।
ট্যুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. নেজামুল হক, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল্লাহিল মামুন, প্রক্টর অধ্যাপক মোস্তফা মনির চৌধুরী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসেন ভূঁইয়া, আবদুল্লাহ মোহাম্মদ আহসানুল মামুন, মো. মাহমুদুল ইসলাম এবং ড. আবুল কালাম আজাদ অংশ নেন।
আজিম গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক অনুপ বরণ দাশ, মহাব্যবস্থাপক (উৎপাদন ও প্রকৌশল) ফজলুল করিম, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও কমপ্লায়েন্স) কামরুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও কমপ্লায়েন্স) শহিদুল কবির এবং বিভাগীয় প্রধান (তথ্যপ্রযুক্তি) মতিউর রহমান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক ফারহান আজিম।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার কার্যকর মাধ্যম।
প্রধান অতিথির বক্তব্যে অনুপ বরণ দাশ বলেন, বর্তমান বিশ্বে একাডেমিক ডিগ্রির পাশাপাশি দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলা জরুরি।
ফারহান আজিম বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
ড. নেজামুল হক বলেন, শিল্প ও একাডেমিয়া পরস্পরের পরিপূরক। গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আন্দোলনের মুখে আইআইইউসি বন্ধ ঘোষণা
অধ্যাপক ড. আবদুল্লাহিল মামুন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পরে শিক্ষার্থীরা আজিম গ্রুপের উৎপাদন, মানবসম্পদ, কমপ্লায়েন্স ও তথ্যপ্রযুক্তি কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের অভিজ্ঞতার ভিত্তিতে তারা প্রতিবেদন প্রস্তুত করবেন। সেরা প্রতিবেদনের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
এমআরএএইচ/এমএমকে
What's Your Reaction?
