আইআরজিসিকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত অযৌক্তিক: ইরান
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-কে (আইআরজিসি) নিরাপত্তা হুমকি হিসেবে ঘোষণার যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপকে অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে। খবর এএফপির। মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড ইরানের সশস্ত্র বাহিনীর একটি আনুষ্ঠানিক অংশ। তাই একটি রাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়ে যুক্তরাজ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। গতকাল সোমবার বিদেশি রাষ্ট্রের হয়ে নজরদারি, নাশকতা ও অন্যান্য কর্মকাণ্ড ঠেকাতে প্রণীত নতুন আইনের আওতায় বিপ্লবী গার্ড এবং এর সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠনকে নিষিদ্ধ করে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার জানিয়েছে, ইরান-সংশ্লিষ্ট আরও একটি সংগঠন ইসলামিক মুভমেন্ট অফ কম্প্যানিয়ন্স অফ দ্য রাইট-কেও একই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সংগঠনটির বিরুদ্ধে ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায়কে লক্ষ্য করে সাতটি হামলার দায় স্বীকারের অভিযোগ রয়েছে। এছাড়াও রুশ সামরিক গোয়েন্দা সংস্থার আন্তর্জাতিক শাখা রাশিয়ান ফেডারেশন ভলান্টিয়ার কর্পস (জিআরইউ)-কেও ন
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-কে (আইআরজিসি) নিরাপত্তা হুমকি হিসেবে ঘোষণার যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপকে অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে। খবর এএফপির।
মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড ইরানের সশস্ত্র বাহিনীর একটি আনুষ্ঠানিক অংশ। তাই একটি রাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়ে যুক্তরাজ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
গতকাল সোমবার বিদেশি রাষ্ট্রের হয়ে নজরদারি, নাশকতা ও অন্যান্য কর্মকাণ্ড ঠেকাতে প্রণীত নতুন আইনের আওতায় বিপ্লবী গার্ড এবং এর সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠনকে নিষিদ্ধ করে যুক্তরাজ্য।
ব্রিটিশ সরকার জানিয়েছে, ইরান-সংশ্লিষ্ট আরও একটি সংগঠন ইসলামিক মুভমেন্ট অফ কম্প্যানিয়ন্স অফ দ্য রাইট-কেও একই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সংগঠনটির বিরুদ্ধে ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায়কে লক্ষ্য করে সাতটি হামলার দায় স্বীকারের অভিযোগ রয়েছে।
এছাড়াও রুশ সামরিক গোয়েন্দা সংস্থার আন্তর্জাতিক শাখা রাশিয়ান ফেডারেশন ভলান্টিয়ার কর্পস (জিআরইউ)-কেও নিষিদ্ধ করা হবে।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান বরাবরের মতোই বিদেশে প্রক্সি গোষ্ঠী ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছে।
What's Your Reaction?