আইএমএফের শর্তে বাজারের ওপর ছেড়ে দেওয়া হতে পারে ডলারের দর

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক করার চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ডলার বাজারে কোনো ধরনের কারসাজি ঠেকাতে নজরদারি বাড়ানোর কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করেন গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বাইরে রেখে ব্যাংকারদের খোলামেলা মতামত দিতে বলা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বর্তমানে বৈদেশিক মুদ্রার প্রবাহ ও রিজার্ভ পরিস্থিতির উন্নতি হওয়ায় ডলার বাজারে সরাসরি হস্তক্ষেপ কমাতে চায় কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর জানান, এখন বাজারভিত্তিক বিনিময় হার চালুর পক্ষে তারা অবস্থান নিয়েছেন। তবে কেউ কারসাজি করলে ব্যবস্থা নেওয়া হবে। ট্রেজারিপ্রধানদের কয়েকজন বৈঠকে অভিযোগ করেন, ডলারের দর নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের মৌখিক নির্দেশনা ও নৈতিক চাপ থাকে। নির্ধারিত দরের বাইরে লেনদেন হলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাখ্যা চাওয়া হয়, এমনকি পরিদর্শক দলও পাঠানো হয়। এদিকে আইএমএফের ৫৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচি চালু রাখতে সরকার নানা সংস্কার উদ্যোগ

আইএমএফের শর্তে বাজারের ওপর ছেড়ে দেওয়া হতে পারে ডলারের দর

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক করার চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ডলার বাজারে কোনো ধরনের কারসাজি ঠেকাতে নজরদারি বাড়ানোর কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করেন গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বাইরে রেখে ব্যাংকারদের খোলামেলা মতামত দিতে বলা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বর্তমানে বৈদেশিক মুদ্রার প্রবাহ ও রিজার্ভ পরিস্থিতির উন্নতি হওয়ায় ডলার বাজারে সরাসরি হস্তক্ষেপ কমাতে চায় কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর জানান, এখন বাজারভিত্তিক বিনিময় হার চালুর পক্ষে তারা অবস্থান নিয়েছেন। তবে কেউ কারসাজি করলে ব্যবস্থা নেওয়া হবে।

ট্রেজারিপ্রধানদের কয়েকজন বৈঠকে অভিযোগ করেন, ডলারের দর নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের মৌখিক নির্দেশনা ও নৈতিক চাপ থাকে। নির্ধারিত দরের বাইরে লেনদেন হলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাখ্যা চাওয়া হয়, এমনকি পরিদর্শক দলও পাঠানো হয়।

এদিকে আইএমএফের ৫৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচি চালু রাখতে সরকার নানা সংস্কার উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে জ্বালানির দাম বাজারভিত্তিক করা, রাজস্ব আয় বাড়ানো, খেলাপিঋণ কমানো ও ব্যাংকখাতে সংস্কারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন ঋণ পাওয়ার চেষ্টাও চলছে।

বৈঠকে গভর্নর ফরওয়ার্ড বুকিং বা আগাম ডলার বুকিংয়ের বিরোধিতা করে বলেন, এতে বাজারে অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়। বর্তমানে ডলারের সরবরাহে বড় সংকট নেই বলেও তিনি উল্লেখ করেন।

পরে ট্রেজারিপ্রধানরা বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চান, কোন ধরনের কার্যক্রমকে ডলার বাজারে কারসাজি হিসেবে ধরা হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে কি না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ডলারের দর পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিতে চায় কেন্দ্রীয় ব্যাংক। তবে এক্ষেত্রে ব্যাংকগুলোর দায়িত্বশীল আচরণও প্রত্যাশা করা হচ্ছে।

ইএআর/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow