আইএস হুমকি মোকাবিলায় সৌদিতে আন্তর্জাতিক জোটের বৈঠক শুরু

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস (দায়েশ) বিরোধী আন্তর্জাতিক জোটের রাজনৈতিক পরিচালকদের বৈঠক শুরু হয়েছে। সোমবার ( ৯ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে এ বৈঠক শুরু হয়েছে। সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খুরাইজির সভাপতিত্বে অনুষ্ঠিত একদিনের এ বৈঠকে জোটভুক্ত ৯০টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন বলে সৌদি টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া জানিয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল-শাইবানী এবং সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে মূলত সিরিয়া ও ইরাকে আইএসের তৎপরতা–সংক্রান্ত নিরাপত্তা পরিস্থিতি, সন্ত্রাসী সংগঠনটির পক্ষ থেকে এখনো বিদ্যমান হুমকি মূল্যায়ন, স্লিপার সেলের মাধ্যমে পুনরুত্থান ঠেকানোর উপায় এবং নিরাপত্তা ও সামরিক সমন্বয় জোরদার করার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে একটি চূড়ান্ত বিবৃতি প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। রোববার ( ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈঠকে অংশ নিতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী শাইবানী ও দেশটির গোয়েন্দা প্রধান হুসেইন আল-সালামা রিয়াদে পৌঁছান। উল্লেখ্য, গত নভেম্বর মাসে সিরিয়া আনুষ্ঠানিকভাবে আইএসবিরোধী আন্তর্জাতি

আইএস হুমকি মোকাবিলায় সৌদিতে আন্তর্জাতিক জোটের বৈঠক শুরু

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস (দায়েশ) বিরোধী আন্তর্জাতিক জোটের রাজনৈতিক পরিচালকদের বৈঠক শুরু হয়েছে। সোমবার ( ৯ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে এ বৈঠক শুরু হয়েছে।

সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খুরাইজির সভাপতিত্বে অনুষ্ঠিত একদিনের এ বৈঠকে জোটভুক্ত ৯০টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন বলে সৌদি টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া জানিয়েছে।

বৈঠকে উপস্থিত রয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল-শাইবানী এবং সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকে মূলত সিরিয়া ও ইরাকে আইএসের তৎপরতা–সংক্রান্ত নিরাপত্তা পরিস্থিতি, সন্ত্রাসী সংগঠনটির পক্ষ থেকে এখনো বিদ্যমান হুমকি মূল্যায়ন, স্লিপার সেলের মাধ্যমে পুনরুত্থান ঠেকানোর উপায় এবং নিরাপত্তা ও সামরিক সমন্বয় জোরদার করার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

বৈঠক শেষে একটি চূড়ান্ত বিবৃতি প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

রোববার ( ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈঠকে অংশ নিতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী শাইবানী ও দেশটির গোয়েন্দা প্রধান হুসেইন আল-সালামা রিয়াদে পৌঁছান।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে সিরিয়া আনুষ্ঠানিকভাবে আইএসবিরোধী আন্তর্জাতিক জোটে যোগ দেয়। ২০১৪ সালে গঠিত এই জোট সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে যদিও আগে দামেস্ক এই জোটের সদস্য ছিল না।

২০২৪ সালের শেষদিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর নতুন সিরীয় প্রশাসন দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি জোরদারে কাজ করছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow