আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জী

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বৃহস্পতিবার (১৪ মে) আইনজীবীর কালো পোশাক পরে কলকাতা হাইকোর্টে উপস্থিত হন। ওই রাজ্যে বিধানসভার নির্বাচন শেষে ভোট পরবর্তী সহিংসতার মতো ঘটনা ঘটেই চলেছে, থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এ কের পর এক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর হামলা হচ্ছে। এছাড়া নির্বাচনে ভোট গণনার দিনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। ভোট পরবর্তী সহিংসতায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় লড়াই করতে আইনজীবীর কালো পোশাক পরে কলকাতার হাইকোর্টের এজলাসে উপস্থিত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে ভোট পরবর্তী হিংসার মামলা দায়ের করা হয়েছে। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে আইনজীবীর পোশাকে উপস্থিত হস মমতা ব্যানার্জী। এদিন সকাল প্রায় ১০ টা ৪০ মিনিটের দিকে কলকাতা হাইকোর্টে আসেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই মামলার গুরুত্ব বিবেচনা করে

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জী

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বৃহস্পতিবার (১৪ মে) আইনজীবীর কালো পোশাক পরে কলকাতা হাইকোর্টে উপস্থিত হন। ওই রাজ্যে বিধানসভার নির্বাচন শেষে ভোট পরবর্তী সহিংসতার মতো ঘটনা ঘটেই চলেছে, থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এ

কের পর এক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর হামলা হচ্ছে। এছাড়া নির্বাচনে ভোট গণনার দিনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। ভোট পরবর্তী সহিংসতায় মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এ নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় লড়াই করতে আইনজীবীর কালো পোশাক পরে কলকাতার হাইকোর্টের এজলাসে উপস্থিত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে ভোট পরবর্তী হিংসার মামলা দায়ের করা হয়েছে। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে আইনজীবীর পোশাকে উপস্থিত হস মমতা ব্যানার্জী।

এদিন সকাল প্রায় ১০ টা ৪০ মিনিটের দিকে কলকাতা হাইকোর্টে আসেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই মামলার গুরুত্ব বিবেচনা করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করা হয়। বৃহস্পতিবার সকালেই ওই মামলার শুনানিতে আসেন মমতা। তৃণমূল কংগ্রেসের হয়ে মামলা লড়বেন তিনি।

নির্বাচনে পরাজয়ের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রায় ২ হাজার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থক শারীরিকভাবে নিগ্রহের শিকার হয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রায় ৪০০ দলীয় কার্যালয় ভাঙচুর এবং আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে। এখনো বহু কর্মী প্রাণের ভয়ে রাজ্য ছাড়া এবং অনেক কর্মী ঘরছাড়া রয়েছে।

ডিডি/টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow