আইনশৃঙ্খলার ক্ষেত্রে সরকার জনগণের হক আদায় করতে পারছে না: পরওয়ার

রাজধানীর মিরপুরে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের উদ্দেশে বলেছেন, ‘আপনারা আইনশৃঙ্খলায় জনগণের হক আদায় করতে পারছেন না।’ বুধবার (২০ মে) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। রামিসা হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ ও পরে মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর জামায়াত। গোলাম পরওয়ার বলেন, ‘মানব সমাজ শতভাগ অপরাধ মুক্ত হয় না, এ কথা ঠিক। অপরাধপ্রবণ মানুষের মধ্যে অপরাধী মানসিকতা থাকে। তাই বলে সেই অপরাধ এত নিষ্ঠুর, এত বর্বর যে দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করতে পারে? এই নৃশংসতা আইয়ামে জাহেলিয়াকে হার মানিয়ে দিয়েছে।’ ‘এত মানুষের বিবেক জাগ্রত হয়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই’ মন্তব্য করে তিনি বলেন, ‘রামিসার বাবা ক্ষোভে-দুঃখে বলছেন, “আমি বিচার চাই না, বিচার হবে না, আপনারা বিচার করতে পারবেন না।” স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার সন্তান, আপন

আইনশৃঙ্খলার ক্ষেত্রে সরকার জনগণের হক আদায় করতে পারছে না: পরওয়ার

রাজধানীর মিরপুরে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের উদ্দেশে বলেছেন, ‘আপনারা আইনশৃঙ্খলায় জনগণের হক আদায় করতে পারছেন না।’

বুধবার (২০ মে) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। রামিসা হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ ও পরে মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর জামায়াত।

গোলাম পরওয়ার বলেন, ‘মানব সমাজ শতভাগ অপরাধ মুক্ত হয় না, এ কথা ঠিক। অপরাধপ্রবণ মানুষের মধ্যে অপরাধী মানসিকতা থাকে। তাই বলে সেই অপরাধ এত নিষ্ঠুর, এত বর্বর যে দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করতে পারে? এই নৃশংসতা আইয়ামে জাহেলিয়াকে হার মানিয়ে দিয়েছে।’

‘এত মানুষের বিবেক জাগ্রত হয়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই’ মন্তব্য করে তিনি বলেন, ‘রামিসার বাবা ক্ষোভে-দুঃখে বলছেন, “আমি বিচার চাই না, বিচার হবে না, আপনারা বিচার করতে পারবেন না।” স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবারের এরকম বাচ্চাদের চেহারা কি আপনার মনে পড়ে না? আপনি কি রামিসার মা-বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন না? আমরা বিকেল পর্যন্ত যতটুকু জানি, এখনো আপনারা যাননি।’

একটা ঘটনা ঘটলে সরকার অন্যের ওপর দোষ চাপিয়ে দেয় বলে অভিযোগ করেন জামায়াতের এ নেতা। সরকার জামায়াতের বিরুদ্ধে মবের অভিযোগ করে জানিয়ে তিনি বলেন, ‘আমরা পরিষ্কারভাবে সরকার এবং দেশবাসীকে বলি, জামায়াত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। মিরপুরে আপনারা উসকানি দিয়ে মাজার ভেঙে, হামলা করে সেটা ইসলামপন্থি দলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সব কিছুতেই আপনারা বিরোধীদলকে আবিষ্কার করার চেষ্টা করেন।’

আইনশৃঙ্খলার ক্ষেত্রে সরকার জনগণের হক আদায় করতে পারছে না: পরওয়ার

বিএনপির নেতাদের বিরুদ্ধে ধর্ষণ-লালসার অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি। তিনি বলেন, ‘নেতার সফর উপলক্ষে বাচ্চা মেয়ে জোগাড় করতে হবে? এই যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলের চরিত্র হয়...। এই ধর্ষণ যারা করে, নৃশংসতা যারা করে, সব জায়গায় এই দলের লোকদের মদদ এবং সাহায্য আছে।

গোলাম পরওয়ার দাবি জানান, যেন শুধু আসামি গ্রেফতার করেই ঘটনা সামাল না দেওয়া হয়, বরং এমন বিচার করতে হবে যাতে প্রত্যেকটি শিশুর বাবার হৃদয় প্রশান্ত হয়।

হামে প্রতিদিন শিশু মারা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনার ঘরে, আমার ঘরেও তো শিশু আছে। শুধু আপনি আগে দোষ দেবেন যে আগের সরকার টিকার ব্যবস্থা করেনি। হামের প্রাদুর্ভাব যখন শুরু হলো, সেই সময় টিকা দেওয়া হয়নি বলে কি আধুনিক বিশেষায়িত চিকিৎসা দিয়ে তাদের জীবন রক্ষার চেষ্টা করা যেত না? আপনারা সেই ব্যর্থতা ঢাকার জন্য সবকিছু পেছনের লোকদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন?’

গোলাম পরওয়ার ধর্ষণ এবং হত্যার শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘কারাগারের মধ্যে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ক্ষেত্রে বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি প্রয়োজনে সংশোধন করুন। ইসলামিক বিচারব্যবস্থায় বলা হয়েছে, এসব হত্যার বিচারে প্রকাশ্যে জনগণের সামনে মৃত্যুদণ্ড দিলে গোটা জাতির মধ্যে অপরাধ সম্পর্কে আতঙ্ক তৈরি হবে। প্রয়োজনে তাই করুন।’

আরএএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow