আইপিএলের ইতিহাসে লজ্জার যে রেকর্ডে রোহিত এখন সবার উপরে

এবারের আইপিএলের শেষটা সুখকর হলো না রোহিত শর্মার জন্য। রাজস্থান রয়্যালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে কোনো রানই করতে পারেননি তিনি। সেই সঙ্গে স্পর্শ করেছেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডও। রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামেন রোহিত। তবে মাত্র চার বল খেলে শূন্য রানেই ফিরে যান তিনি। জোফরা আর্চারের বলে উইকেটরক্ষকের গ্লাভসে ক্যাচ দেন ভারতীয় এই ওপেনার। এই নিয়ে আইপিএলে ২৭৬ ইনিংসে ১৯ বার শূন্য রানে আউট হলেন রোহিত শর্মা। ফলে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডে তিনি এখন সবার উপরে। এই কীর্তিতে তার সঙ্গে রয়েছেন গ্ল্যান ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান তারকা ম্যাক্সওয়েল ১৩৫ ইনিংসে রোহিতের সমান ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন। ১৮ বার শূন্য রানে আউট হয়ে এই তালিকায় যৌথভাবে দুইয়ে আছেন সুনিল নারাইন ও দিনেশ কার্তিক। যৌথভাবে তিনে রশিদ খান ও পিযুশ চাওলা, ১৬ বার। তবে ম্যাচে নামার আগেই আরেকটি গুরুত্বপূর্ণ রেকর্ডে নাম লেখান রোহিত। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় বিরাট কোহলির পাশে জায়গা করে নেন তিনি। দুজনেরই ম্যাচ সংখ্যা এখন ২৮১। ব্যাট হাতে এবারের

আইপিএলের ইতিহাসে লজ্জার যে রেকর্ডে রোহিত এখন সবার উপরে

এবারের আইপিএলের শেষটা সুখকর হলো না রোহিত শর্মার জন্য। রাজস্থান রয়্যালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে কোনো রানই করতে পারেননি তিনি। সেই সঙ্গে স্পর্শ করেছেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডও।

রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামেন রোহিত। তবে মাত্র চার বল খেলে শূন্য রানেই ফিরে যান তিনি। জোফরা আর্চারের বলে উইকেটরক্ষকের গ্লাভসে ক্যাচ দেন ভারতীয় এই ওপেনার।

এই নিয়ে আইপিএলে ২৭৬ ইনিংসে ১৯ বার শূন্য রানে আউট হলেন রোহিত শর্মা। ফলে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডে তিনি এখন সবার উপরে। এই কীর্তিতে তার সঙ্গে রয়েছেন গ্ল্যান ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান তারকা ম্যাক্সওয়েল ১৩৫ ইনিংসে রোহিতের সমান ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন।

১৮ বার শূন্য রানে আউট হয়ে এই তালিকায় যৌথভাবে দুইয়ে আছেন সুনিল নারাইন ও দিনেশ কার্তিক। যৌথভাবে তিনে রশিদ খান ও পিযুশ চাওলা, ১৬ বার।

তবে ম্যাচে নামার আগেই আরেকটি গুরুত্বপূর্ণ রেকর্ডে নাম লেখান রোহিত। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় বিরাট কোহলির পাশে জায়গা করে নেন তিনি। দুজনেরই ম্যাচ সংখ্যা এখন ২৮১।

ব্যাট হাতে এবারের আইপিএল মৌসুমটা খুব একটা ভালো কাটেনি রোহিতের। ৯ ইনিংসে তিনি করেছেন ২৮৩ রান, স্ট্রাইক রেট ছিল ১৫৭.২২। তার দলও শেষ পর্যন্ত প্লে-অফে জায়গা করে নিতে পারেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow