আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ বিশিষ্টজন পাচ্ছেন একুশে পদক
দেশের কিংবদন্তি গায়ক-গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ববিতাসহ দেশের শিল্প-সংস্কৃতিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে প্রদান করা হচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান—একুশে পদক ২০২৬। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই গৌরবময় তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়। গত বছরের ২৯ জুলাই তথ্য অধিদপ্তর এক তথ্য বিবরণীতে জানায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা, সব মন্ত্রণালয় ও বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত ব্যক্তিদের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। সেই বিবরণীতে আরও জানানো হয়, প্রতি বছরের মতো ২০২৬ সালেও সরকার ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা ইত্যাদি), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান
দেশের কিংবদন্তি গায়ক-গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ববিতাসহ দেশের শিল্প-সংস্কৃতিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে প্রদান করা হচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান—একুশে পদক ২০২৬। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই গৌরবময় তালিকা প্রকাশ করা হয়।
এর আগে গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
গত বছরের ২৯ জুলাই তথ্য অধিদপ্তর এক তথ্য বিবরণীতে জানায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা, সব মন্ত্রণালয় ও বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত ব্যক্তিদের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
সেই বিবরণীতে আরও জানানো হয়, প্রতি বছরের মতো ২০২৬ সালেও সরকার ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা ইত্যাদি), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি (জীবিত বা মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদকে ভূষিত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
What's Your Reaction?