আইরিশ বিলিয়নিয়ারের সঙ্গে বাগদান সারলেন ইমরান খানের সাবেক স্ত্রী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী এবং ব্রিটিশ চিত্রনাট্যকার জেমাইমা গোল্ডস্মিথ নতুন করে বিয়ের পথে হাঁটছেন। ডাবলিনে জন্ম নেওয়া আইরিশ বিলিয়নিয়ার ব্যবসায়ী ক্যামেরন ও’রেইলি-এর সঙ্গে প্রায় এক বছর ধরে সম্পর্কে রয়েছেন জেমাইমা। ইতোমধ্যে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। ক্যামেরন ও’রেইলি একটি প্রভাবশালী আইরিশ পরিবারের সদস্য। তিনি আন্তর্জাতিক রাগবি অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব অ্যান্থনি ও’রেইলি-এর ছেলে। জানা গেছে, একটি ডকুমেন্টারি সংশ্লিষ্ট কাজের মাধ্যমে তাদের পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে এবং ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। জেমাইমার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ও’রেইলি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সংযত স্বভাবের। পরিবারের সদস্যরাও এই সম্পর্ককে সমর্থন করছেন। জেমাইমার ভাই রবিন বার্লি ইতোমধ্যে ও’রেইলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উল্লেখ্য, ১৯৯৫ সালে ইমরান খানের সঙ্গে মাত্র ২১ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেমাইমা গোল্ডস্মিথ। ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনে তাদের ঘরে কাসিম ও সুলায়মান নামে দুইটি সন্তান রয়েছে। সূত্র : ডেইলি পাকিস্তান

আইরিশ বিলিয়নিয়ারের সঙ্গে বাগদান সারলেন ইমরান খানের সাবেক স্ত্রী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী এবং ব্রিটিশ চিত্রনাট্যকার জেমাইমা গোল্ডস্মিথ নতুন করে বিয়ের পথে হাঁটছেন। ডাবলিনে জন্ম নেওয়া আইরিশ বিলিয়নিয়ার ব্যবসায়ী ক্যামেরন ও’রেইলি-এর সঙ্গে প্রায় এক বছর ধরে সম্পর্কে রয়েছেন জেমাইমা। ইতোমধ্যে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

ক্যামেরন ও’রেইলি একটি প্রভাবশালী আইরিশ পরিবারের সদস্য। তিনি আন্তর্জাতিক রাগবি অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব অ্যান্থনি ও’রেইলি-এর ছেলে।

জানা গেছে, একটি ডকুমেন্টারি সংশ্লিষ্ট কাজের মাধ্যমে তাদের পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে এবং ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।

জেমাইমার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ও’রেইলি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সংযত স্বভাবের। পরিবারের সদস্যরাও এই সম্পর্ককে সমর্থন করছেন। জেমাইমার ভাই রবিন বার্লি ইতোমধ্যে ও’রেইলির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালে ইমরান খানের সঙ্গে মাত্র ২১ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেমাইমা গোল্ডস্মিথ। ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনে তাদের ঘরে কাসিম ও সুলায়মান নামে দুইটি সন্তান রয়েছে।

সূত্র : ডেইলি পাকিস্তান

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow