আইসিসি কোনো শাস্তি দিতে পারবে না পাকিস্তানকে

নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। আইসিসির এমন সিদ্ধান্তে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। এ ব্যাপারে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে আইসিসি। আইসিসি সতর্ক করলেও পিসিবির সাবেক চেয়ারম্যান এহসান মানিরের মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কোনো শাস্তি দিতে পারবে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পাকিস্তান সরকার আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত জানিয়েছে পিসিবিকে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কারণ জানানো হয়নি। এরপর উঠেছে পাকিস্তান ক্রিকেটকে বড় ধরনের শাস্তি হতে পারে এমন দাবি।২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরকারের সিদ্ধান্তে ভারত খেলতে যায়নি পাকিস্তানে। তখন তাদের কোনো শাস্তি দেয়নি আইসিসি। তাই সাবেক পিসিবি চেয়ারম্যান মনে করেন না যে পাকিস্তানকে শাস্তি দিতে পারবে আইসিসি। মানির স্পোর্টস্টারকে বলেন, ‘সরকারি নির্দেশ পালন করলে পাকিস্তানকে কোনো শাস্তি দেওয়া যাবে না। এই ভিত্তিতেই ভারত পাকিস্তানে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি। দ্ব

আইসিসি কোনো শাস্তি দিতে পারবে না পাকিস্তানকে

নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। আইসিসির এমন সিদ্ধান্তে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। এ ব্যাপারে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে আইসিসি।

আইসিসি সতর্ক করলেও পিসিবির সাবেক চেয়ারম্যান এহসান মানিরের মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কোনো শাস্তি দিতে পারবে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

পাকিস্তান সরকার আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত জানিয়েছে পিসিবিকে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কারণ জানানো হয়নি। এরপর উঠেছে পাকিস্তান ক্রিকেটকে বড় ধরনের শাস্তি হতে পারে এমন দাবি।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরকারের সিদ্ধান্তে ভারত খেলতে যায়নি পাকিস্তানে। তখন তাদের কোনো শাস্তি দেয়নি আইসিসি। তাই সাবেক পিসিবি চেয়ারম্যান মনে করেন না যে পাকিস্তানকে শাস্তি দিতে পারবে আইসিসি।

মানির স্পোর্টস্টারকে বলেন, ‘সরকারি নির্দেশ পালন করলে পাকিস্তানকে কোনো শাস্তি দেওয়া যাবে না। এই ভিত্তিতেই ভারত পাকিস্তানে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি। দ্বৈত মানদণ্ড রাখা উচিত নয়।’

এই পরিস্থিতির কারণে আইসিসিকে দায়ী করেছেন মানির। তিনি বলেন, ‘দুঃখজনক হলেও আবার বলতে হচ্ছে, সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার বদলে আইসিসি পুরো বিষয়টিতে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এর মাধ্যমে একটি দেশকে তাদের সরকারকে সরাসরি সম্পৃক্ত করার সুযোগ দেওয়া হয়েছে। বিশেষ করে যখন সবার জানা, পিসিবি চেয়ারম্যান বর্তমানে সরকারের একজন মন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন।’

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow