আইসিসি র‌্যাংকিংয়ে ঝড় তুললেন ভারতের ১৫ বছরের এই বিস্ময় বালক

ব্যাট হাতে ঝড় তোলা বৈভব সূর্যবংশীর নিয়মিত ঘটনা। এবার ভারতের ব্যাটিং বিস্ময় ঝড় তুললেন আইসিসির র‌্যাংকিংয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় ধরনের উন্নতি করেছেন মারকুটে এই ব্যাটার। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় ভারত। সিরিজে ১৫১ রান করে ৫০.৩৩ গড়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হন সূর্যবংশী। ইংল্যান্ডের বিপক্ষে ভালো না করলেও জিম্বাবুয়ের বিপক্ষে চেনা রূপে ছিলেন এই ব্যাটসম্যান। এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির প্রকাশিত সাপ্তাহিক র‌্যাংকিংয়ে এক লাফে ২৩০ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৪৮তম স্থানে উঠে এসেছেন। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫৩৬। র‌্যাংকিংয়ে ২৩০ ধাপের বিশাল লাফ দেওয়ার ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে অহরহ ঘটে না। ১৫ বছরের বিস্ময় বালক ২২ গজে যেভাবে প্রভাব বিস্তার করেছেন, দোর্দণ্ড প্রতাপে যেভাবে আলো ছড়িয়েছেন, তাতে র‌্যাংকিংয়ে ঝড় তোলা অস্বাভাবিক ঘটনা নয়।   টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতেরই ইশান কিষান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮১ রানের দুর্দান্ত

আইসিসি র‌্যাংকিংয়ে ঝড় তুললেন ভারতের ১৫ বছরের এই বিস্ময় বালক

ব্যাট হাতে ঝড় তোলা বৈভব সূর্যবংশীর নিয়মিত ঘটনা। এবার ভারতের ব্যাটিং বিস্ময় ঝড় তুললেন আইসিসির র‌্যাংকিংয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় ধরনের উন্নতি করেছেন মারকুটে এই ব্যাটার।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় ভারত। সিরিজে ১৫১ রান করে ৫০.৩৩ গড়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হন সূর্যবংশী। ইংল্যান্ডের বিপক্ষে ভালো না করলেও জিম্বাবুয়ের বিপক্ষে চেনা রূপে ছিলেন এই ব্যাটসম্যান। এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির প্রকাশিত সাপ্তাহিক র‌্যাংকিংয়ে এক লাফে ২৩০ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৪৮তম স্থানে উঠে এসেছেন। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫৩৬।

র‌্যাংকিংয়ে ২৩০ ধাপের বিশাল লাফ দেওয়ার ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে অহরহ ঘটে না। ১৫ বছরের বিস্ময় বালক ২২ গজে যেভাবে প্রভাব বিস্তার করেছেন, দোর্দণ্ড প্রতাপে যেভাবে আলো ছড়িয়েছেন, তাতে র‌্যাংকিংয়ে ঝড় তোলা অস্বাভাবিক ঘটনা নয়।  

টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতেরই ইশান কিষান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি সর্বোচ্চ ৯১৬ রেটিং পয়েন্টে পৌঁছেছিলেন, যা টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ব্যাটিং রেটিং। তার চেয়ে বেশি রেটিং রয়েছে শুধু ভারতের অভিষেক শর্মা (৯৩১) এবং ইংল্যান্ডের ডেভিড মালানের (৯১৯)। সিরিজ শেষে কিষানের রেটিং ৯১০-এ নেমে এলেও দ্বিতীয় স্থানে থাকা সাহেবজাদা ফারহানের (৮৪৮) চেয়ে তিনি অনেকটাই এগিয়ে।

এই রেটিংয়ের মাধ্যমে কিষান এখন ভারতীয় তারকা সূর্যকুমার যাদবের (৯১২) এবং বিরাট কোহলির (৯০৯) ক্যারিয়ারসেরা ব্যাটিং রেটিংকেও ছাড়িয়ে গেছেন।

ভারতের আরও দুই ব্যাটার তিলক ভার্মা ও শ্রেয়াস আইয়ারও উন্নতি করেছেন। তিলক দুই ধাপ এগিয়ে ষষ্ঠ এবং শ্রেয়াস সাত ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠেছেন। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে তিন উইকেট নিয়ে রবি বিষ্ণোই ৩১ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে ৪১তম স্থানে জায়গা করে নিয়েছেন।

সিরিজে হোয়াইটওয়াশ হলেও জিম্বাবুয়ের দুই ক্রিকেটারও র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন। রায়ান বার্ল ছয় ধাপ এগিয়ে যৌথভাবে ৮৫তম এবং পেসার ব্লেসিং মুজারাবানি ১০ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ২৬তম স্থানে উঠেছেন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শেষে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়েও পরিবর্তন এসেছে। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল না খেলায় ভারতের শুভমান গিল আবারও ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে শীর্ষে ছিলেন মিচেল।

ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়েও বড় অগ্রগতি হয়েছে নামিবিয়ার স্পিনার বার্নার্ড শলৎজের। নেপাল ও নেদারল্যান্ডসকে নিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ ত্রিদেশীয় সিরিজে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে তিনি পাঁচ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন।

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ত্রিনিদাদ টেস্টে ঐতিহাসিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে তিনি ২১ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠেছেন। একই সঙ্গে অলরাউন্ডারদের তালিকায় আট ধাপ এগিয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন। ম্যাচে টানা পাঁচটি উইকেট মেডেন ওভার করার বিরল কীর্তি গড়েছিলেন তিনি।


ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস পাঁচ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে ২৪তম স্থানে উঠেছেন। পাকিস্তানের মোহাম্মদ আব্বাসও ৯ ধাপ এগিয়ে ১৭তম স্থানে পৌঁছেছেন। আর দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ৩২তম টেস্ট ফিফটি করা বাবর আজম চার ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow