আওয়ামী কায়দায় কাজ করলে আমাদেরও গণঅভ্যুত্থানের কায়দায় যেতে হবে

এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আগামী অধিবেশনে সরকার যদি সংষ্কার বাস্তবায়নের উদ্যোগ না নেয়, তাহলে যারা ‌‘হ্যাঁ’ ভোট দিয়েছেন তারা তাদের অধিকার আদায় করবে রাজপথে। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় বরিশালে জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছরের পথচলা উপলক্ষে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগরীর হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ‘যারা চাঁদাবাজ তাদের চাঁদাবাজ বললে মামলা দিয়ে মুখ বন্ধ রাখতে চায়। যদি তারা আওয়ামী কায়দায় কাজ করেন, তাহলে আমাদেরও গণঅভ্যুত্থানের কায়দায় যেতে হবে।’ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে সংস্কারের বিরুদ্ধে দাঁড়ায়, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের পক্ষে দাঁড়ায়, তাহলে আমাদের আর কোনো অপশন থাকবে না রাজপথ ছাড়া। চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলায় মানহানি মামলা করা হয়েছে। কিন্তু যার মান নেই তার মানহানি হয় কীভাবে? শাওন খান/এসআর/এমএস

আওয়ামী কায়দায় কাজ করলে আমাদেরও গণঅভ্যুত্থানের কায়দায় যেতে হবে

এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আগামী অধিবেশনে সরকার যদি সংষ্কার বাস্তবায়নের উদ্যোগ না নেয়, তাহলে যারা ‌‘হ্যাঁ’ ভোট দিয়েছেন তারা তাদের অধিকার আদায় করবে রাজপথে।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় বরিশালে জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছরের পথচলা উপলক্ষে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নগরীর হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ‘যারা চাঁদাবাজ তাদের চাঁদাবাজ বললে মামলা দিয়ে মুখ বন্ধ রাখতে চায়। যদি তারা আওয়ামী কায়দায় কাজ করেন, তাহলে আমাদেরও গণঅভ্যুত্থানের কায়দায় যেতে হবে।’

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে সংস্কারের বিরুদ্ধে দাঁড়ায়, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের পক্ষে দাঁড়ায়, তাহলে আমাদের আর কোনো অপশন থাকবে না রাজপথ ছাড়া। চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলায় মানহানি মামলা করা হয়েছে। কিন্তু যার মান নেই তার মানহানি হয় কীভাবে?

শাওন খান/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow