আওয়ামী লীগের মতোই বিএনপি এখন হত্যার পথ বেছে নিয়েছে: আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই বিএনপি এখন হত্যার পথ বেছে নিয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দেবে। ৫ আগস্ট আওয়ামী লীগকে যেভাবে বিদায় নিতে হয়েছে, ১২ ফেব্রুয়ারি এদেশ থেকে সন্ত্রাসীদের বিদায় নিতে হবে।’ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আগে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও বিএনপি সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে’ এ কর্মসূচি পালিত হয়। প্রধান অতিথির বক্তব্যে আবদুল হালিম বলেন, ‘ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি সন্ত্রাসীরা হামলা চালিয়ে মূলত প্রমাণ করেছে তারা নির্বাচন বানচাল করতে চায়।’ প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা উদ্বেগের বিষয় উল্লেখ করে জামায়াত নেতা বলেন, ‘প্রশাসনের নীরবতায় বিএনপি সন্ত্রাসীরা শেরপুর-৩ আসনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বর্বরোচিত হামলা চালিয়েছে।’ আগামী ২৪ ঘণ্টার মধ্য

আওয়ামী লীগের মতোই বিএনপি এখন হত্যার পথ বেছে নিয়েছে: আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই বিএনপি এখন হত্যার পথ বেছে নিয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দেবে। ৫ আগস্ট আওয়ামী লীগকে যেভাবে বিদায় নিতে হয়েছে, ১২ ফেব্রুয়ারি এদেশ থেকে সন্ত্রাসীদের বিদায় নিতে হবে।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আগে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও বিএনপি সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে’ এ কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল হালিম বলেন, ‘ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি সন্ত্রাসীরা হামলা চালিয়ে মূলত প্রমাণ করেছে তারা নির্বাচন বানচাল করতে চায়।’

প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা উদ্বেগের বিষয় উল্লেখ করে জামায়াত নেতা বলেন, ‘প্রশাসনের নীরবতায় বিএনপি সন্ত্রাসীরা শেরপুর-৩ আসনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বর্বরোচিত হামলা চালিয়েছে।’

আগামী ২৪ ঘণ্টার মধ্যে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করার দাবি জানিয়ে তিনি বলেন, তাদের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুল হালিম দাবি করেন, বিএনপি রাজনীতিতে একা হয়ে দিশেহারা। বর্তমানে রাজনীতির মাঠে দুটি পক্ষ, একদিকে ১১ দলীয় জোট এবং অপরদিকে একা বিএনপি। কিন্তু জামায়াত-শিবিরের কর্মীদের খুন করে, হত্যা করে দমিয়ে রাখা যাবে না। জামায়াত কখনো হত্যা-খুনের রাজনীতি করেনি, করবেও না। জামায়াত বিশ্বাস করে, বিএনপির সন্ত্রাসী কার্যক্রমের জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেবে। ৫ আগস্ট পরবর্তী প্রতিটি লাশের হিসাব জাতি ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে বুঝে নেবে।

জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আবদুল মান্নান, ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান, ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন প্রমুখ।

আরএএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow