আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে সেনাবাহিনী, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের টহল দিতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একজন লেফটেন্যান্টের নেতৃত্বে সেনাবাহিনীর ছয়টি টিম জেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছে। একই সময়ে বিজিবিও পৃথকভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, জেলার পাঁচটি উপজেলায় গোয়েন্দা সংস্থার নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষ স্ট্রাইকিং ফোর্সও।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সদর থানায় ২ জন, ফতুল্লা থানায় ৩ জন, রূপগঞ্জ থানায় ৩ জন, সোনারগাঁ থানায় ৪ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ৩ জন এবং বন্দর থানায় ২ জন রয়েছেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ স

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতা বা যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’
তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম, নাশকতার পরিকল্পনা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যেকোনো তথ্যের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
এদিকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে গুজবে বিভ্রান্ত না হয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।