আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান, অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার

জামালপুরে আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি দেশীয় বন্দুক, চার রাউন্ড গুলি, ছয়টি হাতবোমা এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযানে এসব উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় থাকা কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে এ অভিযান চালানো হয়। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অভিযানের সময় স্থানীয় এক তালা মিস্ত্রির সহায়তায় কার্যালয়ের দুটি কক্ষের তালা ভাঙা হয়। পরে একটি টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ এবং কক্ষের মেঝেতে কম্বলে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় বন্দুক, চার রাউন্ড গুলি ও ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়। পুলিশ গণমাধ্যমকর্মী ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ীকে উপস্থিত রেখে অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, জেলা গো

আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান, অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার

জামালপুরে আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি দেশীয় বন্দুক, চার রাউন্ড গুলি, ছয়টি হাতবোমা এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযানে এসব উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় থাকা কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে এ অভিযান চালানো হয়। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অভিযানের সময় স্থানীয় এক তালা মিস্ত্রির সহায়তায় কার্যালয়ের দুটি কক্ষের তালা ভাঙা হয়। পরে একটি টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ এবং কক্ষের মেঝেতে কম্বলে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় বন্দুক, চার রাউন্ড গুলি ও ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়।

পুলিশ গণমাধ্যমকর্মী ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ীকে উপস্থিত রেখে অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল কাইয়ুমসহ পুলিশের একটি দল অংশ নেয়।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে দিনের বেলায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্ত্র, বিস্ফোরকসদৃশ বস্তু ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow