আকস্মিক চাঁদপুর সফরে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ

চাঁদপুরে স্বাস্থ্যসেবার মান সরেজমিনে দেখতে আকস্মিক সফর করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশের পাশাপাশি জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন স্থাস্থ্যমন্ত্রী।  রোববার (০৯ আগস্ট) সকালে জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। এসময় দায়িত্ব অবহেলার অভিযোগে সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জানা গেছে, রোববার সকালে হঠাৎ করেই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেখানে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের শারীরিক ও সেবার মান নিয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না বলে কঠোর বার্তা দেন মন্ত্রী। পরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করেছে সরকার। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়

আকস্মিক চাঁদপুর সফরে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ

চাঁদপুরে স্বাস্থ্যসেবার মান সরেজমিনে দেখতে আকস্মিক সফর করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশের পাশাপাশি জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন স্থাস্থ্যমন্ত্রী। 

রোববার (০৯ আগস্ট) সকালে জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। এসময় দায়িত্ব অবহেলার অভিযোগে সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

জানা গেছে, রোববার সকালে হঠাৎ করেই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেখানে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের শারীরিক ও সেবার মান নিয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না বলে কঠোর বার্তা দেন মন্ত্রী।

পরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করেছে সরকার। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দ্রুতই ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow