আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমবে ২০ হাজার টাকা: প্রতিমন্ত্রী

আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর পল্টনের একটি হোটেলে বাংলাদেশে প্রথমবার নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা জানান প্রতিমন্ত্রী। এবার হজের অর্ধেক কাজ অন্তর্বর্তী সরকার করেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জেনে খুশি হবেন যে এবারই আমরা অন্ততপক্ষে কিছু টাকা হলেও কমাতে পেরেছি। হাবের (হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) মহাসচিব বলেছেন যে এবার যদি অন্য সরকার থাকতো হয়তো ২ লাখ টাকা টিকিট (হজের বিমান ভাড়া) হতো। এবার হজের বিমান ভাড়া এক লাখ ৫৪ হাজার টাকা। আমরা বিমান ভাড়া ১২ হাজার টাকা কমাতে সক্ষম হয়েছি।\' তিনি বলেন, ‘আমরা আশ্বস্ত করছি এজেন্সিগুলোকে, হাজিদের আমরা আগামীবার একদম আরও অনেক অনেক কমিয়ে... যাতে করে বিমানের শুধু যাওয়ার জন্য যে খরচটা হয়, সেই খরচ থেকে নির্ধারণ করতে পারি আমরা টিকিটটা, সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি। অন্ততপক্ষে আরও ২০ হাজার টাকার মতো আমরা কমাতে পারবো ইনশাআল্লাহ।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক র

আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমবে ২০ হাজার টাকা: প্রতিমন্ত্রী

আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর পল্টনের একটি হোটেলে বাংলাদেশে প্রথমবার নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা জানান প্রতিমন্ত্রী।

এবার হজের অর্ধেক কাজ অন্তর্বর্তী সরকার করেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জেনে খুশি হবেন যে এবারই আমরা অন্ততপক্ষে কিছু টাকা হলেও কমাতে পেরেছি। হাবের (হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) মহাসচিব বলেছেন যে এবার যদি অন্য সরকার থাকতো হয়তো ২ লাখ টাকা টিকিট (হজের বিমান ভাড়া) হতো। এবার হজের বিমান ভাড়া এক লাখ ৫৪ হাজার টাকা। আমরা বিমান ভাড়া ১২ হাজার টাকা কমাতে সক্ষম হয়েছি।'

তিনি বলেন, ‘আমরা আশ্বস্ত করছি এজেন্সিগুলোকে, হাজিদের আমরা আগামীবার একদম আরও অনেক অনেক কমিয়ে... যাতে করে বিমানের শুধু যাওয়ার জন্য যে খরচটা হয়, সেই খরচ থেকে নির্ধারণ করতে পারি আমরা টিকিটটা, সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি। অন্ততপক্ষে আরও ২০ হাজার টাকার মতো আমরা কমাতে পারবো ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এ সরকার প্রতিটি জায়গায়ই আমরা রিপেয়ার করছি, ঠিক করছি। এই হজ ব্যবস্থাপনায় যে এক অব্যবস্থাপনা ছিল, সেটাকেও ঠিক করার জন্য প্রধানমন্ত্রী গতকালকে আমাদের সঙ্গে আড়াই ঘণ্টা মিটিং করেছেন। সেখানে সব স্টেকহোল্ডার, যারা ধর্ম মন্ত্রণালয়ের এবং বিমান মন্ত্রণালয়ের যারা আমরা জড়িত এই হজের সঙ্গে, হজ হাজীদের সঙ্গে, তারাও উপস্থিত ছিলাম।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নির্দেশনা পেয়েছি কীভাবে হাজিদের আপনাদের সেবা দেওয়া যায়। বাংলাদেশের এই যে ৬৬০টা এজেন্সি যারা হাজীদের সেবা দেন। এর মধ্যেও কিছু কিছু ভুল থেকে যায়, সেগুলো যাতে ফারদার আর না হয় সেই কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে একটা নির্দেশনা দিয়েছেন।’

‘সেই নির্দেশনা মানার জন্য আমি প্রথমে আপনাদের অনুরোধ জানাই, যাতে করে হাজীরা না এসে বাংলাদেশে আর কোনো কমপ্লেইন না করতে পারে বিগত দিনের মতো। সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সমস্ত এজেন্সিগুলো ঠিকভাবে পারফর্ম করবে না বা হাজীদের ভালোভাবে যেভাবে নেয়ার কথা এবং আনার কথা এবং সেখানে ট্রিটমেন্ট দেওয়ার কথা, সেগুলো যদি সুন্দরভাবে না করা হয়, তাদের এজেন্সি লাইসেন্স ক্যানসেল করা পর্যন্ত যাবে— এই মর্মে তিনি (প্রধানমন্ত্রী) একটা নির্দেশনা দিয়েছেন। এটার অর্থ হলো আমরা যাতে সমস্ত এই ভঙ্গুর রাষ্ট্রকে প্রত্যেকটি জায়গায়ই আমরা ঠিক করে আনতে পারি।’

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, অত্যন্ত খুশির খবর যে এবারই প্রথম বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হলো এবং সেই সরকারের আমলেই প্রথম নুসুক কার্ড বাংলাদেশে আসলো। প্রথম, এটাই প্রথম। আমি মনে করি হজের ব্যবস্থাপনা অনেক সুন্দর হবে।'

রাশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আপনারা জেনে খুশি হবেন বিমানেও আমরা এমনভাবে ডেস্কগুলি তৈরি করেছি এবং বিমানের প্রথম যে হজযাত্রা হবে যে হাজীদের নিয়ে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্বোধন করবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন এবং প্রথম ১৭ তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ ১৮ তারিখে আমাদের প্রথম হজ ফ্লাইটটা যাবে। এবং সেখানে যাতে করে কোনো ধরনের অসুবিধা না হয়, সেজন্য আমরা ৩৫ জন আমরা কর্মকর্তাকে দিয়েছি সেখানে থাকবে। হাজীদের সেবা দেওয়ার জন্য, হাজীদের কোনো অসুবিধা হওয়ার জন্য যদি হয় এয়ারপোর্টে, টিকিটে এবং লাগেজে সেগুলো তারা তদারকি করবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের আজকেও এমনভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যদি কোনো রকমের কমপ্লেইন তাদের এই ৩৫ জনের মধ্যে কোনো একজনের নামে পাওয়া যায়, তাকে সাসপেন্ড করা হবে আমাদের বিমান থেকে। এ কথাও বলা হয়েছে। কাজেই আমরা সব মিলিয়ে সুন্দরভাবে এই হজটি সম্পন্ন করতে চাই।’

আরএমএম/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow