আগাম নির্বাচন হলে পরাজয়ের শঙ্কায় নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন দুশ্চিন্তায় পড়েছেন। তিনি আশঙ্কা করছেন, সেপ্টেম্বরে আগাম নির্বাচন হলে ক্ষমতাসীন জোট পরাজিত হতে পারে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহু আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর নেতাদের সতর্ক করে বলেছেন, দেশ এখনো ইরান ইস্যুতে “কাঙ্ক্ষিত সাফল্য” অর্জন করতে পারেনি এবং এই মুহূর্তে তিনি নির্বাচনী প্রচারে নামার অবস্থায় নেই। প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর আশঙ্কা আগাম নির্বাচন হলে বর্তমান সরকারজোট ক্ষমতা হারাতে পারে। এদিকে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই ক্ষমতাসীন জোট গত ১৩ মে পার্লামেন্ট ভেঙে দেওয়ার একটি বিল জমা দেয়। এর মাধ্যমে বিরোধীদের আগাম উদ্যোগ ঠেকানোর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, আগামী বুধবার নেসেটে পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিল নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। তবে নতুন কোনো নিরাপত্তা পরিস্থিতি তৈরি হলে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে এবং আগাম নির্বাচন ঠেকানোও সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগাম নির্বাচন হলে পরাজয়ের শঙ্কায় নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন দুশ্চিন্তায় পড়েছেন। তিনি আশঙ্কা করছেন, সেপ্টেম্বরে আগাম নির্বাচন হলে ক্ষমতাসীন জোট পরাজিত হতে পারে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহু আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর নেতাদের সতর্ক করে বলেছেন, দেশ এখনো ইরান ইস্যুতে “কাঙ্ক্ষিত সাফল্য” অর্জন করতে পারেনি এবং এই মুহূর্তে তিনি নির্বাচনী প্রচারে নামার অবস্থায় নেই।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর আশঙ্কা আগাম নির্বাচন হলে বর্তমান সরকারজোট ক্ষমতা হারাতে পারে।

এদিকে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই ক্ষমতাসীন জোট গত ১৩ মে পার্লামেন্ট ভেঙে দেওয়ার একটি বিল জমা দেয়। এর মাধ্যমে বিরোধীদের আগাম উদ্যোগ ঠেকানোর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, আগামী বুধবার নেসেটে পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিল নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। তবে নতুন কোনো নিরাপত্তা পরিস্থিতি তৈরি হলে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে এবং আগাম নির্বাচন ঠেকানোও সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow