আজকের দিনটি শুধুই পুত্র-কন্যাদের জন্য

মা দিবস, বাবা দিবস- সন্তানদের ভালোবাসা প্রকাশের জন্য মা-বাবার বিশেষ দিন রয়েছে। কিন্তু সন্তানদের জন্যও যে একটি বিশেষ দিবস আছে, তা কি জানেন? আজ ১১ আগস্ট পুত্র-কন্যা দিবস। কানাডা, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে সন্তানদের প্রতি মা-বাবার ভালোবাসা প্রকাশের এই দিনটি পালিত হয়। ১৯৩০-এর দশকের কথা। মিসৌরির সেন্ট জোসেফ শহরের এক শিশু জে হেনরি দুসে বেরি নামের এক ভদ্রলোকের কাছে অভিযোগ করেন। তার বক্তব্য ছিল, বাবা ও মা দুজনেরই আলাদা করে একটি দিবস রয়েছে। তাহলে তার জন্য কেন কোনো দিবস নেই?  সেই শিশুর অভিযোগ থেকেই এই মজার দিবসটির শুরু বলে ধারণা করা হয়। সত্তরের দশক পর্যন্ত দিবসটি বেশ জনপ্রিয় ছিল। কানাডিয়ান প্রকাশনার তথ্য অনুযায়ী, ব্রিটিশ কলাম্বিয়া অঞ্চলে ১৯৮৮ সালে প্রথম এই দিবসটি পালন করা হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ আনন্দের সঙ্গে দিবসটি উদযাপন করে থাকেন। এদিন মা-বাবা তাদের সন্তানদের সঙ্গে আলাদা কিছু সময় কাটান। সবাই মিলে ঘুরতে যাওয়া কিংবা একসঙ্গে কিছু খাওয়ার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিনটি কাটান। বাংলাদেশে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত না হলেও চাইলে আপনিও দিনটি উদযাপন করতে পারেন। সন্তান থাকলে ত

আজকের দিনটি শুধুই পুত্র-কন্যাদের জন্য
মা দিবস, বাবা দিবস- সন্তানদের ভালোবাসা প্রকাশের জন্য মা-বাবার বিশেষ দিন রয়েছে। কিন্তু সন্তানদের জন্যও যে একটি বিশেষ দিবস আছে, তা কি জানেন? আজ ১১ আগস্ট পুত্র-কন্যা দিবস। কানাডা, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে সন্তানদের প্রতি মা-বাবার ভালোবাসা প্রকাশের এই দিনটি পালিত হয়। ১৯৩০-এর দশকের কথা। মিসৌরির সেন্ট জোসেফ শহরের এক শিশু জে হেনরি দুসে বেরি নামের এক ভদ্রলোকের কাছে অভিযোগ করেন। তার বক্তব্য ছিল, বাবা ও মা দুজনেরই আলাদা করে একটি দিবস রয়েছে। তাহলে তার জন্য কেন কোনো দিবস নেই?  সেই শিশুর অভিযোগ থেকেই এই মজার দিবসটির শুরু বলে ধারণা করা হয়। সত্তরের দশক পর্যন্ত দিবসটি বেশ জনপ্রিয় ছিল। কানাডিয়ান প্রকাশনার তথ্য অনুযায়ী, ব্রিটিশ কলাম্বিয়া অঞ্চলে ১৯৮৮ সালে প্রথম এই দিবসটি পালন করা হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ আনন্দের সঙ্গে দিবসটি উদযাপন করে থাকেন। এদিন মা-বাবা তাদের সন্তানদের সঙ্গে আলাদা কিছু সময় কাটান। সবাই মিলে ঘুরতে যাওয়া কিংবা একসঙ্গে কিছু খাওয়ার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিনটি কাটান। বাংলাদেশে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত না হলেও চাইলে আপনিও দিনটি উদযাপন করতে পারেন। সন্তান থাকলে তাকে বা তাদের একবার জড়িয়ে ধরুন। কপালে চুমু খেয়ে জানান ভালোবাসার কথা। সন্তানের প্রিয় খাবার আজকের দিনে রান্না করতে পারেন। কিংবা সবাই মিলে বাইরে কোথাও খেতে যেতে পারেন। আপনার নিজের কোনো সন্তান না থাকলে ভাই বা বোনের সন্তানদের নিয়ে দিনটি উপভোগ করতে পারেন। আর প্রিয় পোষা প্রাণীটি যদি আপনার কাছে সন্তানের মতো হয়, তাহলে আজকের দিনটি তার সঙ্গে ভালোবাসায় কাটিয়ে দিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow