আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

মেক্সিকো সিটি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্যে বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর প্রথম উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবারের বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে কানাডার টরন্টোতে, যেখানে পারফর্ম করবেন বাংলাদেশী বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়। ফিফার অফিসিয়াল ঘোষণায় জানা গেছে, টরন্টো স্টেডিয়ামে সঞ্জয় একই মঞ্চে পারফর্ম করবেন কানাডিয়ান পপ আইকন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং অন্যান্য বিশ্বখ্যাত তারকার সঙ্গে। মেক্সিকোতে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর, আজ শুক্রবার (১২ জুন) রাত ১টায় কানাডা বসনিয়ার সঙ্গে ম্যাচে মাঠে নামবে। তবে এর আগে রাত ১১:৩০ মিনিটে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং বৈচিত্র্য তুলে ধরা হবে। সঞ্জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “নিজের ঘরের কোণে বসে বিট তৈরি করা থেকে আজ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে পারফর্ম করতে যাচ্ছি! বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের শেকড়কে উপস্থাপন করছি, ভালো লাগছে।” দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহি, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া

আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

মেক্সিকো সিটি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্যে বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর প্রথম উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবারের বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে কানাডার টরন্টোতে, যেখানে পারফর্ম করবেন বাংলাদেশী বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়।

ফিফার অফিসিয়াল ঘোষণায় জানা গেছে, টরন্টো স্টেডিয়ামে সঞ্জয় একই মঞ্চে পারফর্ম করবেন কানাডিয়ান পপ আইকন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং অন্যান্য বিশ্বখ্যাত তারকার সঙ্গে।

মেক্সিকোতে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর, আজ শুক্রবার (১২ জুন) রাত ১টায় কানাডা বসনিয়ার সঙ্গে ম্যাচে মাঠে নামবে। তবে এর আগে রাত ১১:৩০ মিনিটে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং বৈচিত্র্য তুলে ধরা হবে।

সঞ্জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “নিজের ঘরের কোণে বসে বিট তৈরি করা থেকে আজ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে পারফর্ম করতে যাচ্ছি! বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের শেকড়কে উপস্থাপন করছি, ভালো লাগছে।”

দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহি, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা ও এলিয়ানা-ও পারফর্ম করবেন।

এরপর শনিবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিটি ৯০ মিনিটের এই আয়োজন দেশীয় সংস্কৃতি এবং বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতিতে ফুটবল ও সংগীতের মাধ্যমে ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমা দূর করে মানুষকে একত্রিত করার বার্তা তুলে ধরছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow