আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষিত শহরের শীর্ষে কায়রো

বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির বায়ুমান স্কোর ২৪৩। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। একই সময় তালিকার শীর্ষে রয়েছে মিসরের রাজধানী কায়রো, যার বায়ুমান স্কোর ২৪৬। শহরটির বায়ুমানের স্কোরও ‘খুব অস্বাস্থ্যকর’।  এছাড়া আরও তিনটি দেশের বায়ুমানের স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। এর মধ্যে তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২২৩, চতুর্থ অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ২১০, পঞ্চম অবস্থানে থাকা মঙ্গোলিয়ার উলানবাটরের স্কোর ২০৪। তালিকায় ১৯১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তানের আরেকটি শহর করাচি। ভারতের মুম্বাই ১৮৫ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে আর একই স্কোর নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে দেশটির আরেকটি শহ

আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষিত শহরের শীর্ষে কায়রো
বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির বায়ুমান স্কোর ২৪৩। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। একই সময় তালিকার শীর্ষে রয়েছে মিসরের রাজধানী কায়রো, যার বায়ুমান স্কোর ২৪৬। শহরটির বায়ুমানের স্কোরও ‘খুব অস্বাস্থ্যকর’।  এছাড়া আরও তিনটি দেশের বায়ুমানের স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। এর মধ্যে তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২২৩, চতুর্থ অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ২১০, পঞ্চম অবস্থানে থাকা মঙ্গোলিয়ার উলানবাটরের স্কোর ২০৪। তালিকায় ১৯১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তানের আরেকটি শহর করাচি। ভারতের মুম্বাই ১৮৫ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে আর একই স্কোর নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে দেশটির আরেকটি শহর দিল্লি।  আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow