আজ নতুন মন্ত্রী ও এমপিদের শপথ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর আজ মঙ্গলবার নতুন সরকারের এমপি ও মন্ত্রীরা শপথ নিচ্ছেন। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। গেজেটে প্রকাশিত ২৯৬ জন এমপি আজ শপথ নিচ্ছেন। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের গেজেট স্থগিত থাকায় এবং শেরপুর-৩ আসনে নির্বাচন না হওয়ায় মোট তিনটি আসনে শপথ হচ্ছে না। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী হলেও বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের এমপি হিসেবে শপথ নিচ্ছেন। এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। শপথ শেষে বিএনপি সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে দলনেতা নির্বাচিত করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। পরে রাষ্ট্রপতির আমন্ত্রণে তিনি সরকার গঠন করবেন। প্রাথমিকভাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে প্রায়

আজ নতুন মন্ত্রী ও এমপিদের শপথ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর আজ মঙ্গলবার নতুন সরকারের এমপি ও মন্ত্রীরা শপথ নিচ্ছেন। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। গেজেটে প্রকাশিত ২৯৬ জন এমপি আজ শপথ নিচ্ছেন। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের গেজেট স্থগিত থাকায় এবং শেরপুর-৩ আসনে নির্বাচন না হওয়ায় মোট তিনটি আসনে শপথ হচ্ছে না। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী হলেও বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের এমপি হিসেবে শপথ নিচ্ছেন।

এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

শপথ শেষে বিএনপি সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে দলনেতা নির্বাচিত করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। পরে রাষ্ট্রপতির আমন্ত্রণে তিনি সরকার গঠন করবেন। প্রাথমিকভাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে প্রায় ৩০ সদস্যের মন্ত্রিসভা শপথ নিতে পারেন।

প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি। দলটি ২০৯টি আসনে জয় পেয়েছে। ২০০৬ সালে দায়িত্ব শেষ করার দুই দশক পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এর আগে তার বাবা জিয়াউর রহমান রাষ্ট্রপতি এবং মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন।

এবার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথি, কূটনীতিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। নতুন সরকারের সামনে অর্থনীতি, আইনশৃঙ্খলা, সুশাসন ও পররাষ্ট্রনীতিসহ নানা চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow