আজ নিজেকে বড় মনে হচ্ছে: প্রথম ভোট দিয়ে তরুণী

জীবনের প্রথম ভোট দিয়ে পরিবারের সঙ্গে মূহুর্তটি সেল্ফি বন্দি করে রাখলেন এক তরুণী। বৃহস্পতিবার বিকেলে নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা মহিলা ফাজিল মাদ্রাসার ভোট কেন্দ্রের সামনে এ দৃশ্য দেখা যায়। এবারই প্রথম ভোট দেওয়া তরুণী জেবিনুন্নাহার জেসিয়ার সঙ্গে কথা হয় জাগো নিউজের। তিনি বলেন, জীবনের প্রথম ভোট দিলাম আজ। ভোট দেওয়ার পর এই মূহুর্তটি সারাজীবনের জন্য একটি স্মৃতি হয়ে থাকবে। তাই আব্বু আম্মুর সঙ্গে সেল্ফি তুলে রাখলাম। তিনি আরও বলেন, ভোটার হিসেবে আজ নিজেকে বড় মনে হচ্ছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর যে প্রত্যাশা ছিলো তা আজ ব্যালটে সিল দেওয়ার মাধ্যমে পূরণ করলাম। আমাদের শেরপুর-২ আসনের সব প্রার্থীর ইশতেহার পড়েছি এবং তাদের পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেছি। ভেবে চিন্তেই আমি ভোট দিয়েছি। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে জানান, নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে শেরপুর-২ আসন। এখানে ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ৭৮৬ জন ও নারী ২ লাখ ২৪ হাজার ২৪৮ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৪ টি। এখানে অধিক গুরুত্বপূর্ণ ৫৫ টি, গুরুত্বপূর্ণ

আজ নিজেকে বড় মনে হচ্ছে: প্রথম ভোট দিয়ে তরুণী

জীবনের প্রথম ভোট দিয়ে পরিবারের সঙ্গে মূহুর্তটি সেল্ফি বন্দি করে রাখলেন এক তরুণী। বৃহস্পতিবার বিকেলে নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা মহিলা ফাজিল মাদ্রাসার ভোট কেন্দ্রের সামনে এ দৃশ্য দেখা যায়।

এবারই প্রথম ভোট দেওয়া তরুণী জেবিনুন্নাহার জেসিয়ার সঙ্গে কথা হয় জাগো নিউজের। তিনি বলেন, জীবনের প্রথম ভোট দিলাম আজ। ভোট দেওয়ার পর এই মূহুর্তটি সারাজীবনের জন্য একটি স্মৃতি হয়ে থাকবে। তাই আব্বু আম্মুর সঙ্গে সেল্ফি তুলে রাখলাম।

তিনি আরও বলেন, ভোটার হিসেবে আজ নিজেকে বড় মনে হচ্ছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর যে প্রত্যাশা ছিলো তা আজ ব্যালটে সিল দেওয়ার মাধ্যমে পূরণ করলাম। আমাদের শেরপুর-২ আসনের সব প্রার্থীর ইশতেহার পড়েছি এবং তাদের পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেছি। ভেবে চিন্তেই আমি ভোট দিয়েছি।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে জানান, নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে শেরপুর-২ আসন। এখানে ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ৭৮৬ জন ও নারী ২ লাখ ২৪ হাজার ২৪৮ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৪ টি। এখানে অধিক গুরুত্বপূর্ণ ৫৫ টি, গুরুত্বপূর্ণ ৫৯ টি আর সাধারণ ভোট কেন্দ্র ৪০ টি। আর মাঠে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

শেরপুরের পুলিশ সুপার কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, উৎসবমুখর, অবাদ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী এবং স্টাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে। জেলায় প্রায় সাড়ে ৫ হাজার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করছেন।

এমএনআইএম/এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow