আজ বাচ্চার জন্মদিন, মরে গেলে জামিন পাব : সাবেক এমপি তুহিন
সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন বলেছেন, 'আজ আমার বাচ্চার জন্মদিন। এতো মামলা থাকলে কি করে বের হবো। মরে গেলে জামিন পাবো। বৃহস্পতিবার (২১ মে) ঢাকা মেট্রোপলিটন আদালতে বার বার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এদিকে, জুলাই আন্দোলনের আরেক হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নতুন মামলায় গ্রেপ্তারের জন্য হাজির করা হয় তুহিনকে। মিরপুর-১০ এ কবির নামে একজনকে গ্রেপ্তার দেখানো হয়। গত মঙ্গলবার (১৯ মে) তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডে থানার এসআই রাশেদুল ইসলাম। আদালত আসামির উপস্থিতিতে আজ শুনানির দিন রাখেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম। আদালত থেকে কারাগারে নেওয়ার পথে সাবিনা আক্তার তুহিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'আমার কি ডানা আছে? এক দিনে এতো জায়গায় গিয়ে এতো কিছু করছি।'
সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন বলেছেন, 'আজ আমার বাচ্চার জন্মদিন। এতো মামলা থাকলে কি করে বের হবো। মরে গেলে জামিন পাবো।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকা মেট্রোপলিটন আদালতে বার বার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
এদিকে, জুলাই আন্দোলনের আরেক হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নতুন মামলায় গ্রেপ্তারের জন্য হাজির করা হয় তুহিনকে। মিরপুর-১০ এ কবির নামে একজনকে গ্রেপ্তার দেখানো হয়।
গত মঙ্গলবার (১৯ মে) তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডে থানার এসআই রাশেদুল ইসলাম। আদালত আসামির উপস্থিতিতে আজ শুনানির দিন রাখেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।
আদালত থেকে কারাগারে নেওয়ার পথে সাবিনা আক্তার তুহিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'আমার কি ডানা আছে? এক দিনে এতো জায়গায় গিয়ে এতো কিছু করছি।'
তিনি বলেন, 'আজকে আমার বাচ্চার জন্মদিন। এতো মামলা থাকলে কি করে বের হবো। মরে গেলে জামিন পাবো।'
এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহম্মেদের আদালতে সাবিনা আক্তার তুহিনের পক্ষে তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দেয়।
মামলার বিবরণী থেকে, জুলাইয়ের আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ এ কবির ও তার শ্যালক ভ্যানগাড়িতে কাপড় বিক্রি করছিলেন। ওই সময় আওয়ামী লীগ ও যুবলীগ-ছাত্রলীগসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে সাধারণ ছাত্রদের ওপর হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করে। এতে আহত হন কবির। পরে তাকে পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় গত বছরের ২৫ জানুয়ারি কবির মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
গত ২৩ জুন রাতে ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ি থকে থেকে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।
What's Your Reaction?