আজ রাত থেকেই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে এবং এর আওতায় সোমবার রাত থেকেই সব ফ্রন্টে চলমান যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার প্রক্রিয়াও শুরু হবে বলে জানিয়েছে তেহরান। সোমবার (১৫ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, এই সমঝোতার ফলে লেবাননসহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে চলমান সামরিক কর্মকাণ্ডেরও অবসান ঘটবে। তিনি জানান, চুক্তির বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং কোনো পক্ষ শর্ত লঙ্ঘন করলে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ভারতে অবস্থিত ইরানের কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘারিবাবাদির বক্তব্য প্রকাশ করে। সেখানে যুদ্ধবিরতির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আগামী ৬০ দিনের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু স্থান পাবে।

আজ রাত থেকেই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে এবং এর আওতায় সোমবার রাত থেকেই সব ফ্রন্টে চলমান যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার প্রক্রিয়াও শুরু হবে বলে জানিয়েছে তেহরান।

সোমবার (১৫ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, এই সমঝোতার ফলে লেবাননসহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে চলমান সামরিক কর্মকাণ্ডেরও অবসান ঘটবে। তিনি জানান, চুক্তির বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং কোনো পক্ষ শর্ত লঙ্ঘন করলে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ভারতে অবস্থিত ইরানের কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘারিবাবাদির বক্তব্য প্রকাশ করে। সেখানে যুদ্ধবিরতির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আগামী ৬০ দিনের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু স্থান পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow