আজ স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে?

আমদানি হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করে। সবশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণয় ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এরপর আর দামে পরিবর্তন আনা হয়নি। ফলে বুধবার (১৪ এপ্রিল) আগের দামেই বিক্রি হচ্ছে এ মূল্যবান ধাতু। বাজুসের সবশেষ দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা খরচ করতে হবে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ দুই হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণর দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়। স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

আজ স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে?

আমদানি হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করে। সবশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণয় ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এরপর আর দামে পরিবর্তন আনা হয়নি। ফলে বুধবার (১৪ এপ্রিল) আগের দামেই বিক্রি হচ্ছে এ মূল্যবান ধাতু।

বাজুসের সবশেষ দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা খরচ করতে হবে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ দুই হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণর দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow