আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির আলাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনে কথা বলেছেন। আলোচনায় স্থগিত হয়ে থাকা, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক দরকষাকষি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তারা কথা বলেন। সোমবার সকালে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, তুরস্ক এরই মধ্যে পর্দার আড়ালে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। একই সঙ্গে প্রতিবেশী ইরানে পরিস্থিতির আরও অবনতি হলে বড় ধরনের শরণার্থী প্রবাহ তৈরি হতে পারে, এমন আশঙ্কায় সীমান্ত নিরাপত্তাও জোরদার করেছে তুরস্ক। তবে সর্বশেষ কথার বিস্তারিত জানায়নি কোনো দেশ।  এদিকে সৌদি আরবে ড্রোন হামলা হয়েছে। তবে হামলাটি ব্যর্থ করে দিয়েছে দেশটির বাহিনী। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে বলেন, সোমবার সকালে ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। তিনি বলেন, ইরাক থেকে ছোড়া তিনটি ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশের পর ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সৌদি আকাশসীমায় প্রবেশের পর ড্রোন তিনটি শনাক্ত করে ধ্বংস করা হয়।  সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের স

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির আলাপ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনে কথা বলেছেন। আলোচনায় স্থগিত হয়ে থাকা, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক দরকষাকষি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তারা কথা বলেন। সোমবার সকালে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, তুরস্ক এরই মধ্যে পর্দার আড়ালে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। একই সঙ্গে প্রতিবেশী ইরানে পরিস্থিতির আরও অবনতি হলে বড় ধরনের শরণার্থী প্রবাহ তৈরি হতে পারে, এমন আশঙ্কায় সীমান্ত নিরাপত্তাও জোরদার করেছে তুরস্ক। তবে সর্বশেষ কথার বিস্তারিত জানায়নি কোনো দেশ।  এদিকে সৌদি আরবে ড্রোন হামলা হয়েছে। তবে হামলাটি ব্যর্থ করে দিয়েছে দেশটির বাহিনী। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে বলেন, সোমবার সকালে ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। তিনি বলেন, ইরাক থেকে ছোড়া তিনটি ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশের পর ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সৌদি আকাশসীমায় প্রবেশের পর ড্রোন তিনটি শনাক্ত করে ধ্বংস করা হয়।  সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব দেওয়ার অধিকার রিয়াদের রয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow