আটক ৯ বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিল বিএসএফ
সিলেটে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৬ এপ্রিল) সকালে আটকদের আদলতে পাঠানো হয়েছে। এর আগে রোববার দুপুরে হস্তান্তর পক্রিয়া শেষে বিকেলে তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করে বিজিবি। আটকরা হলেন— বাগেরহাট জেলার কালিকা বাড়ি গ্রামের রফিক গাজির ছেলে হাসান গাজি তার স্ত্রী আয়শা খাতুন, ছোট বাদুরা গ্রামের শুকুর আলী, বেলাল হোসেনের স্ত্রী হাসিনা আক্তার, কিশোরগঞ্জ জেলার ভেইয়ার কোন গ্রামের আল ইসলামের মেয়ে রোজিনা আক্তার, মুন্সিগঞ্জ জেলার ভগ্যকুল গ্রামের সানা রাজবংশীর মেয়ে পারুল রাজবংশী, সিলেটের জৈন্তাপুর থানার ডিবির হাওর গ্রামের রহিম মিয়ার ছেলে নাহিদ আহমেদ নাঈম, আরব আলীর ছেলে হেলাল আহমেদ এবং শিশু আবীর গাজি (১৫ মাস)। বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল রাত ২টার দিকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে বিএসএফ (৪ ব্যাটালিয়ন) মুক্তারপুর ক্যাম্পের টহলদল। পরেরদিন ৫ এপ্রিল দুপুরে তামাবিল সীমান্ত ১২৭৫ নম্বর পিলার এলাকায় ভারতীয় ৪ সীমান্তরক্
সিলেটে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (৬ এপ্রিল) সকালে আটকদের আদলতে পাঠানো হয়েছে। এর আগে রোববার দুপুরে হস্তান্তর পক্রিয়া শেষে বিকেলে তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করে বিজিবি।
আটকরা হলেন— বাগেরহাট জেলার কালিকা বাড়ি গ্রামের রফিক গাজির ছেলে হাসান গাজি তার স্ত্রী আয়শা খাতুন, ছোট বাদুরা গ্রামের শুকুর আলী, বেলাল হোসেনের স্ত্রী হাসিনা আক্তার, কিশোরগঞ্জ জেলার ভেইয়ার কোন গ্রামের আল ইসলামের মেয়ে রোজিনা আক্তার, মুন্সিগঞ্জ জেলার ভগ্যকুল গ্রামের সানা রাজবংশীর মেয়ে পারুল রাজবংশী, সিলেটের জৈন্তাপুর থানার ডিবির হাওর গ্রামের রহিম মিয়ার ছেলে নাহিদ আহমেদ নাঈম, আরব আলীর ছেলে হেলাল আহমেদ এবং শিশু আবীর গাজি (১৫ মাস)।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল রাত ২টার দিকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে বিএসএফ (৪ ব্যাটালিয়ন) মুক্তারপুর ক্যাম্পের টহলদল। পরেরদিন ৫ এপ্রিল দুপুরে তামাবিল সীমান্ত ১২৭৫ নম্বর পিলার এলাকায় ভারতীয় ৪ সীমান্তরক্ষী বাহিনী মুক্তারপুর ক্যাম্পের বিএসএফ ও বিজিবি তামাবিল ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে পতাকা বৈঠক হয়।
বৈঠক শেষে ৪ জন নারী, ৪ পুরুষ ও এক শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিকেলে তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করে বিজিবি। এ ঘটনায় তামাবিল বিওপি ক্যাম্পের হাবিলদার হুমায়ন কবীর বাদী হয়ে গোয়াইনঘাট থানায় পার্সপোর্ট আইনে একটি মামলা করেন।
গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) কবীর হোসেন কালবেলাকে বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ নারী ও শিশুসহ ৯ জনকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার বিকেলে বিজিবি তাদের থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার সকালে আদলতে পাঠানো হয়।
What's Your Reaction?