আত্মঘাতী গোলের রেকর্ড গড়লো ২০২৬ বিশ্বকাপ
এবারের বিশ্বকাপ ফুটবলে মেসি, এমবাপে, রোনালদো, হালান্ডরা গোলের বহর সাজিয়ে বসেছেন। কিন্তু তাদের থেকেও ‘আরেকজন’ রয়েছেন যার গোল সংখ্যা সবচেয়ে বেশি। মিশর ও অস্ট্রেলিয়ার মধ্যকার নকআউট রাউন্ডের ম্যাচে মিশরের মোহাম্মাদ হানি ৫৫ মিনিটে আত্মঘাতী গোল করে রেকর্ডে নাম লেখান। তার এই গোলসহ এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৩টি গোল এসেছে আত্মঘাতী থেকে। মেসি, এমবাপের মোট গোল যোগ করলেও আত্মঘাতী গোলের সংখ্যার সমান হবে না। বিশ্বকাপ ইতিহাসে আর কোন টুর্নামেন্ট এত আত্মঘাতী গোলের দেখা পাওয়া যায়নি। এর আগে ১২টি আত্মঘাতী গোল দেখা গিয়েছিল ২০১৮ বিশ্বকাপে। ১৯৯৮ সালে ৬টি এবং ২০১৪ সালে মাত্র ৫টি আত্মঘাতী গোল হয়েছিল। আরআর/আইএইচএস/
এবারের বিশ্বকাপ ফুটবলে মেসি, এমবাপে, রোনালদো, হালান্ডরা গোলের বহর সাজিয়ে বসেছেন। কিন্তু তাদের থেকেও ‘আরেকজন’ রয়েছেন যার গোল সংখ্যা সবচেয়ে বেশি।
মিশর ও অস্ট্রেলিয়ার মধ্যকার নকআউট রাউন্ডের ম্যাচে মিশরের মোহাম্মাদ হানি ৫৫ মিনিটে আত্মঘাতী গোল করে রেকর্ডে নাম লেখান। তার এই গোলসহ এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৩টি গোল এসেছে আত্মঘাতী থেকে। মেসি, এমবাপের মোট গোল যোগ করলেও আত্মঘাতী গোলের সংখ্যার সমান হবে না।
বিশ্বকাপ ইতিহাসে আর কোন টুর্নামেন্ট এত আত্মঘাতী গোলের দেখা পাওয়া যায়নি। এর আগে ১২টি আত্মঘাতী গোল দেখা গিয়েছিল ২০১৮ বিশ্বকাপে। ১৯৯৮ সালে ৬টি এবং ২০১৪ সালে মাত্র ৫টি আত্মঘাতী গোল হয়েছিল।
আরআর/আইএইচএস/
What's Your Reaction?