আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর মান্দায় আত্রাই নদীতে গোসলে নেমে রিয়া মনি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কশব ইউনিয়নের চকবালু এলাকায় এ ঘটনা ঘটে। রিয়া মনি জেলার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের রনির মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের স্বজনরা জানান- গত রোববার (২৯ মার্চ) রিয়া মনি তার বাবা-মায়ের সঙ্গে মান্দা উপজেলার চকবালু গ্রামের খালা ফাহিমা বেগমের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসে। বুধবার দুপুরে রিয়া তার বাবাসহ অন্যান্য শিশুদের সঙ্গে খালার বাড়ির দক্ষিণ পাশে আত্রাই নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে রিয়া নদীর গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজি করে প্রায় ৭-৮ মিনিট পর উদ্ধার করে। পরে মোটরসাইকেল যোগে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। কেউ অভিযোগ করেননি। স্বজনরা হাসপাতাল থেকে মরদেহটি নিয়ে গেছে। আরমান হোসেন রুমন/এএইচ/এএস

আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর মান্দায় আত্রাই নদীতে গোসলে নেমে রিয়া মনি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কশব ইউনিয়নের চকবালু এলাকায় এ ঘটনা ঘটে।

রিয়া মনি জেলার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের রনির মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজনরা জানান- গত রোববার (২৯ মার্চ) রিয়া মনি তার বাবা-মায়ের সঙ্গে মান্দা উপজেলার চকবালু গ্রামের খালা ফাহিমা বেগমের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসে। বুধবার দুপুরে রিয়া তার বাবাসহ অন্যান্য শিশুদের সঙ্গে খালার বাড়ির দক্ষিণ পাশে আত্রাই নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে রিয়া নদীর গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজি করে প্রায় ৭-৮ মিনিট পর উদ্ধার করে। পরে মোটরসাইকেল যোগে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। কেউ অভিযোগ করেননি। স্বজনরা হাসপাতাল থেকে মরদেহটি নিয়ে গেছে।

আরমান হোসেন রুমন/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow