আদালতে বিচারকের সামনে বিশৃঙ্খলা, আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাস চলাকালে বিচারকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুল রহমান লিংকনকে আটক করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বরিশাল আদালত প্রাঙ্গণে তার চেম্বার থেকে তাকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাকে অতিরিক্ত চীফ ম্যাট্রোপলিটন আদালতে হাজির হলে আদালতের বিচারক এসএম শরীয়াতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানুন উল ইসলাম। তিনি বলেন, তাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুল রহমান লিংকনকে আটকের ঘটনায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে আইনজীবীরা। এতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আদালতে চত্বরে বিপুলসংখ্যক র্যাব, পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু জানান, যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিম্ন আদালত থেকেই জ

আদালতে বিচারকের সামনে বিশৃঙ্খলা, আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাস চলাকালে বিচারকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুল রহমান লিংকনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বরিশাল আদালত প্রাঙ্গণে তার চেম্বার থেকে তাকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাকে অতিরিক্ত চীফ ম্যাট্রোপলিটন আদালতে হাজির হলে আদালতের বিচারক এসএম শরীয়াতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানুন উল ইসলাম। তিনি বলেন, তাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুল রহমান লিংকনকে আটকের ঘটনায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে আইনজীবীরা। এতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আদালতে চত্বরে বিপুলসংখ্যক র্যাব, পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আদালতে বিচারকের সামনে বিশৃঙ্খলা, আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু জানান, যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিম্ন আদালত থেকেই জামিন দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনজীবীরা মঙ্গলবার থেকে আদালত বর্জন করে বিক্ষোভ শুরু করে। এরই ধারাবাহিকতায় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুল রহমান লিংকনকে আটক করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, অবিলম্বে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণের দাবি জানাই। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বর্জন কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শাওন খান/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow