আদালত অবমাননার অভিযোগ থেকে ইবি রেজিস্ট্রারকে অব্যাহতি

হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আয়ুব হোসেনকে অব্যাহতি দিয়েছেন উচ্চ আদালত। আদালত অবমাননার অভিযোগের বিষয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সশরীরে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আয়ুব হোসেন। পরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ অভিযোগ থেকে তাকে অব্যাহতির আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ বেলায়েত হোসেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, রেজিস্ট্রার আয়ুব হোসেন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন যে, সংশ্লিষ্ট বিষয়ে আদালতের নির্দেশনা এরই মধ্যে প্রতিপালন করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আদালত তাকে ব্যক্তিগত হাজিরা ও আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন। এর আগে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফার বেতন-ভাতা চালুর বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশনা প্রতিপালন না করায় আদালত অবমাননার আবেদনের শুনানি শেষে হাইকোর্ট ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আয়ুব হোসেনকে তলব করেন। এ প

আদালত অবমাননার অভিযোগ থেকে ইবি রেজিস্ট্রারকে অব্যাহতি

হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আয়ুব হোসেনকে অব্যাহতি দিয়েছেন উচ্চ আদালত।

আদালত অবমাননার অভিযোগের বিষয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সশরীরে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আয়ুব হোসেন। পরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ অভিযোগ থেকে তাকে অব্যাহতির আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ বেলায়েত হোসেন।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, রেজিস্ট্রার আয়ুব হোসেন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন যে, সংশ্লিষ্ট বিষয়ে আদালতের নির্দেশনা এরই মধ্যে প্রতিপালন করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আদালত তাকে ব্যক্তিগত হাজিরা ও আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন।

এর আগে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফার বেতন-ভাতা চালুর বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশনা প্রতিপালন না করায় আদালত অবমাননার আবেদনের শুনানি শেষে হাইকোর্ট ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আয়ুব হোসেনকে তলব করেন। এ প্রেক্ষিতে তাকে ৩ ফেব্রুয়ারি সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রার আদালতের সুনির্দিষ্ট নির্দেশনার পরও উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফাকে বেতন-ভাতা না দিয়ে আদালতের আদেশ লঙ্ঘন করেছেন। ভুক্তভোগী উপ-রেজিস্ট্রারকে বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে বিএনপি এবং জামায়াত-শিবিরের ক্যাডার আখ্যা দিয়ে একটি বিতর্কিত তদন্ত রিপোর্টের সুপারিশের আলোকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর চাকরির স্থায়ী নিয়োগ আদেশ বাতিল করে তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর বিরুদ্ধে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হলে ২০২৪ সালের ২ এপ্রিল রায়ে তার চাকরিচ্যুতির অফিস আদেশকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

গত বছরের ৭ আগস্ট, উচ্চ আদালতের রায় অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে যোগদানপত্র দিয়ে চাকরিতে পুনর্বহাল করে দাপ্তরিক দায়িত্ব বুঝিয়ে দেয়। বেতন-ভাতা দেওয়ার নির্দেশনা থাকলেও বিভিন্ন কৌশলে তা বন্ধ রাখা হয়।

আইনজীবী মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, আদালতের আদেশ প্রতিপালন না করায় ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়। শুনানি নিয়ে গত বছরের ২০ জুলাই হাইকোর্ট রুল জারি করে। সেই রুলের শুনানিতে গত ২২ জানুয়ারির আদেশে হাইকোর্ট রেজিস্ট্রারকে ৩ ফেব্রুয়ারি সকালে হাজির হতে নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় তিনি হাজির হন এবং এসব বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে।

এফএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow