আদ-দ্বীন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

ঢাকার মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ​ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে রোববার (৩১ মে) বিকেলে এ অভিযান চালানো হয়। ​অভিযানকালে মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যানটিনের ফ্রিজে লেবেলবিহীন ও জমাটবদ্ধ বাসি মিষ্টি রাখা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং হাসপাতালের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র না থাকাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকাসহ মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। ​বেইলি রোডের মনোয়ারা হাসপাতালেও অভিযান পরিচালনা করা হয়েছে/ছবি: জাগো নিউজ জরিমানার পাশাপাশি হাসপাতালের সামগ্রিক পরিবেশের উন্নয়ন, পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখা, রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র স্থাপন, ক্যানটিনের মানোন্নয়ন এবং বেকারি স্থানান্তরের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোরভাবে

আদ-দ্বীন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

ঢাকার মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ​ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে রোববার (৩১ মে) বিকেলে এ অভিযান চালানো হয়।

​অভিযানকালে মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যানটিনের ফ্রিজে লেবেলবিহীন ও জমাটবদ্ধ বাসি মিষ্টি রাখা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং হাসপাতালের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র না থাকাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকাসহ মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

jagonews24বেইলি রোডের মনোয়ারা হাসপাতালেও অভিযান পরিচালনা করা হয়েছে/ছবি: জাগো নিউজ

জরিমানার পাশাপাশি হাসপাতালের সামগ্রিক পরিবেশের উন্নয়ন, পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখা, রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র স্থাপন, ক্যানটিনের মানোন্নয়ন এবং বেকারি স্থানান্তরের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

​এছাড়া, বেইলি রোডের মনোয়ারা হাসপাতালেও ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।

​অভিযান পরিচালনাকালে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. মো. মাহমুদুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, রমনা থানার পুলিশ সদস্য এবং সিটি করপোরেশনের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

এমএমএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow