আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, গুলিবিদ্ধ ১
আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন— সিয়াম (২১), মিরাজ (২০) এবং রুবেল (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল ভোরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল সশস্ত্র সন্ত্রাসী মহড়া দেয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে পারভেজ নামে এক ব্যক্তি আহত হন। এ ঘটনার পর আহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সিয়াম ও মিরাজকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। রুবেলের কাছ থেকেই অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সংবাদ সম্মে
আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— সিয়াম (২১), মিরাজ (২০) এবং রুবেল (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল ভোরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল সশস্ত্র সন্ত্রাসী মহড়া দেয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে পারভেজ নামে এক ব্যক্তি আহত হন। এ ঘটনার পর আহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সিয়াম ও মিরাজকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। রুবেলের কাছ থেকেই অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, ঘটনার সময় শ্যুটার বাপ্পি, কামরুল, জাকির হোসেন, রুবেল ও তৈয়বসহ বেশ কয়েকজন সশস্ত্র অবস্থায় উপস্থিত ছিলেন। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।
What's Your Reaction?