আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলি, শুটার ফারুক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ  ও গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী শুটার ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৮ এপ্রিল) রাত আনুমানিক ১১টার সময় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন হারবাং ইউনিয়নের পূর্ব বিন্দারখীল পাহাড়ি এলাকা থেকে পলাতক আসামি শ্যুটার মো. ফারুক হোসেনকে (৫০) গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ফয়সাল আহমেদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।  অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ফয়সাল আহমেদ জানান, তার বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে। ফারুকের গ্রামের বাড়ি লক্ষীপুর। সে মিয়াখান নগর ম্যাচ ফ্যাক্টরি, ইলিয়াছের কলোনিতে ভাড়ায় থাকত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শনিবার (০৪ এপ্রিল) আনুমানিক রাত ১০টার সময় বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকাস্থ ময়দারমিল স্কুল মাঠের সামনে রাস্তা উপর সন্ত্রাসী মোরশেদ খান গ্রুপ ও শওকত গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়। তারা সবাই সাধারণ পথচারী। গুলিবিদ্ধদের মধ

আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলি, শুটার ফারুক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ  ও গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী শুটার ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৮ এপ্রিল) রাত আনুমানিক ১১টার সময় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন হারবাং ইউনিয়নের পূর্ব বিন্দারখীল পাহাড়ি এলাকা থেকে পলাতক আসামি শ্যুটার মো. ফারুক হোসেনকে (৫০) গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ফয়সাল আহমেদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।  অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ফয়সাল আহমেদ জানান, তার বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে। ফারুকের গ্রামের বাড়ি লক্ষীপুর। সে মিয়াখান নগর ম্যাচ ফ্যাক্টরি, ইলিয়াছের কলোনিতে ভাড়ায় থাকত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শনিবার (০৪ এপ্রিল) আনুমানিক রাত ১০টার সময় বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকাস্থ ময়দারমিল স্কুল মাঠের সামনে রাস্তা উপর সন্ত্রাসী মোরশেদ খান গ্রুপ ও শওকত গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়। তারা সবাই সাধারণ পথচারী। গুলিবিদ্ধদের মধ্যে একজন শিশুও রয়েছে। তারা সকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২নং ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ঘটনায় গুলিবিদ্ধ পথচারী শিশু মো. ফাহিমের বাবা মো. সোলাইমান বাদশা বাদী হয়ে সন্ত্রাসী মোরশেদ খান, শওকত, ফারুক এবং হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার রাতে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকাস্থ ময়দারমিল স্কুল মাঠের সামনে রাস্তা উপর সন্ত্রাসী মোরশেদ খান গ্রুপ ও শওকত গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পিস্তল, শর্টগান, কিরিচ, দেশীয় তৈরি অস্ত্রশস্ত্রসহ এলোপাতাড়ি গোলাগুলি ও মারামারির ঘটনা সংগঠিত হয়। এ ঘটনায় সন্ত্রাসী মোরশেদ খানের নেতৃত্বে ফারুক হোসেন এবং মো. হোসেনসহ অন্যান্য আসামিদের হাতে থাকা পিস্তল, শর্টগানের ছোঁড়া গুলিতে পথচারী শিশু মো. ফাহিম (১৩) এর দুই পায়ের উরুতে গুলিবিদ্ধ হওয়াসহ চারজন ভিকটিম গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে বাকলিয়া থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল উপস্থিত হয়ে ২টি দেশীয় তৈরি কিরিচসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত একটি শর্টগান ও কার্তুজ উদ্ধার হয়েছে। পাঁচ জনকে গ্রেপ্তার করা করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow