আনোয়ারা হত্যাকাণ্ড: একজনের মৃত্যুদণ্ড, আটজনের যাবজ্জীবন

চট্টগ্রামের আনোয়ারায় ২০০০ সালের ৭ জুলাই জমির ঘাস পরিষ্কারকে কেন্দ্র করে নুর আহম্মদ হত্যা মামলায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল বৃহস্পতিবার রায় ঘোষণা করেছে। একজনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মনিরুল হক। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—ছাইফুল হক, বদরুল হক, আজিজুল হক, আবদুল রাজ্জাক, মো. রফিক, ছৈয়দুল হক, বাবুল হক ও মো. হাছান। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম জানান, মামলায় মোট ১১ জন আসামি ছিলেন। বিচার চলাকালে আলী আহম্মদ ও মো. গফুর মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, ঘটনার দিন আসামিরা আগ্নেয়াস্ত্র ও লোহার রড ব্যবহার করে নুরুল আবছার ও নুর আহম্মদের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মে

আনোয়ারা হত্যাকাণ্ড: একজনের মৃত্যুদণ্ড, আটজনের যাবজ্জীবন

চট্টগ্রামের আনোয়ারায় ২০০০ সালের ৭ জুলাই জমির ঘাস পরিষ্কারকে কেন্দ্র করে নুর আহম্মদ হত্যা মামলায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল বৃহস্পতিবার রায় ঘোষণা করেছে। একজনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মনিরুল হক। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—ছাইফুল হক, বদরুল হক, আজিজুল হক, আবদুল রাজ্জাক, মো. রফিক, ছৈয়দুল হক, বাবুল হক ও মো. হাছান।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম জানান, মামলায় মোট ১১ জন আসামি ছিলেন। বিচার চলাকালে আলী আহম্মদ ও মো. গফুর মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ঘটনার দিন আসামিরা আগ্নেয়াস্ত্র ও লোহার রড ব্যবহার করে নুরুল আবছার ও নুর আহম্মদের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুর আহম্মদকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০০৪ সালের ২২ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়।

ট্রাইব্যুনালের সহকারী কর্মকর্তা মো. আবু ছায়েদ জানান, রায় ঘোষণার সময় মো. রফিক, বাবুল হক ও আবদুর রাজ্জাক আদালতে উপস্থিত ছিলেন এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow