আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে যৌথ চ্যাম্পিয়ন চবি-জাতীয় বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। রোববার (১৭ মে) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফলাফল ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় খেলা চলাকালে মাঠে উত্তেজনা তৈরি হলে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ থাকে। পরে টুর্নামেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিদ্ধান্তে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এদিন বিকাল সাড়ে ৩টায় ফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। খেলার প্রথমার্ধে জাতীয় বিশ্ববিদ্যালয় ১-০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের খেলা মাঠের একপর্যায়ে রেফারির সিদ্ধান্তকে ঘিরে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় মাঠে থাকা দর্শকদের অনেকেই মাঠে প্রবেশ করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় খেলা স্থগিত রাখে খেলা পরিচালনা কমিটি। পরবর্তীতে দীর্ঘ সময় খেলা মাঠে না গড়ালে খেলা পরিচালনা কমিটি উভয় দলকে বিজয়ী ঘোষণা করে। যদিও অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয় টিমের কোচ সিদ্ধান্ত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
রোববার (১৭ মে) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফলাফল ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় খেলা চলাকালে মাঠে উত্তেজনা তৈরি হলে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ থাকে। পরে টুর্নামেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিদ্ধান্তে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এদিন বিকাল সাড়ে ৩টায় ফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। খেলার প্রথমার্ধে জাতীয় বিশ্ববিদ্যালয় ১-০ গোলে এগিয়ে থাকে।
দ্বিতীয়ার্ধের খেলা মাঠের একপর্যায়ে রেফারির সিদ্ধান্তকে ঘিরে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় মাঠে থাকা দর্শকদের অনেকেই মাঠে প্রবেশ করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় খেলা স্থগিত রাখে খেলা পরিচালনা কমিটি। পরবর্তীতে দীর্ঘ সময় খেলা মাঠে না গড়ালে খেলা পরিচালনা কমিটি উভয় দলকে বিজয়ী ঘোষণা করে। যদিও অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয় টিমের কোচ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
চাকসুর খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ শাওন বলেন, ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মাঠে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে উভয় দলকে বিজয়ী ঘোষণা করে খেলা পরিচালনা কমিটি। চবিয়ানরা খেলায় অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু শেষের দিকে রেফারির সিদ্ধান্তকে ঘিরে একটু উত্তেজনার সৃষ্টি হয়।’
জাতীয় বিশ্ববিদ্যালয় টিমের একজন খেলোয়াড় বলেন, ‘আমরা খেলার ফলাফল নিয়ে সন্তুষ্ট তবে খেলাটা সুন্দরভাবে সম্পন্ন হওয়া দরকার ছিল। ম্যানেজমেন্ট এবং টিম অফিশিয়ালস যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটা যথাযথভাবে মেনে নিয়েছি।’
পুরস্কার বিতরণীতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘ফাইনাল ম্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয় ও আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উভয়ই ভালো খেলেছে। দুই দলকেই অভিনন্দন। আগামী দিনে আরও ভালো আয়োজন যাতে করা যায় সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।’
৩৩টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় টুর্নামেন্টে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
What's Your Reaction?